কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন

নোয়াখালীর একটি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন “সেবার আলো ফাউন্ডেশন” সফলভাবে ২ বছর পূর্ণ করে ৩য় বছরে পদার্পণ করেছে। প্রতিষ্ঠালগ্ন থেকে মানবসেবায় নিয়োজিত এই সংগঠনটি ইতোমধ্যে এলাকায় বেশ সুনাম অর্জন করেছে।


মানবতার কল্যাণে কাজ করার প্রত্যয়ে যাত্রা শুরু করা সেবার আলো ফাউন্ডেশন আজ পেরিয়েছে দুইটি বছর। তৃতীয় বছরে পদার্পণ উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে আয়োজন করা হয় এক সংক্ষিপ্ত আলোচনা সভা।


এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। গত দুই বছরে অসহায়দের পাশে দাঁড়ানো, কর্মসংস্থান সৃষ্টি, ঘর নির্মাণ, হুইলচেয়ার প্রদান, ইফতার ,ঈদ সামগ্রী বিতরণ, দুর্যোগে সহায়তা প্রতিটি উদ্যোগেই ফুটে উঠেছে ভালোবাসা।


শীতবস্ত্র বিতরণ, শিক্ষা সহায়তা, চিকিৎসা সেবা এবং বিভিন্ন দুর্যোগে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছি।


দায়িত্ববোধ ও সহমর্মিতা মানব সেবায় নিয়োজিত মন ,আত্মতৃপ্তি সারাক্ষণ,এই অঙ্গীকারেই এগিয়ে চলবে।


“আমরা চাই সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াতে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করতে।


স্থানীয়রা জানান, তরুণদের নিয়ে গড়ে ওঠা এই সংগঠনটি ইতোমধ্যে মানবিক কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। আগামী দিনগুলোতেও সেবার আলো ফাউন্ডেশন তাদের কার্যক্রম আরও বিস্তৃত করবে বলে আশা প্রকাশ করা হয়।


মানবতার আলো ছড়িয়ে দিয়ে এগিয়ে যাক সেবার আলো ফাউন্ডেশন—এমন প্রত্যাশা সকলের।

Tag
আরও খবর