কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নন্দীগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

 বগুড়ার নন্দীগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। জানা যায় গত সোমবার দুপুর দেড় টার দিকে উপজেলার ভাকবজর এলাকায় ১০-১২ জনের সংঘবদ্ধ একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। নন্দীগ্রাম থানা পুলিশ বিষয়টি গোপনে জানতে পেরে এসআই মজিবর রহমান, এএসআই মিন্টুর রহমান ও এএসআই মামুনুর রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করে। সেসময় অপর একটি সিএনজিতে করে আরো ৪-৫ জন ডাকাত দলের সদস্য পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুইটি চাক,ু একটি কাঠের বাট যুক্ত লোহার চাকু, দুইটি লোহার রড, তিনটি সাদা নাইলনের রশি,এবং তাদের ব্যাবহিত সিএনজি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন সিরাজগঞ্জ সদর থানার মিরপুর এলাকার ইউসুফ আলীর ছেলে ইব্রাহীম(৩৩), মিরপুর দক্ষিণ পাড়ার মৃত ইসমাইল হোসেন শেখের ছেলে সুমন শেখ(২০) মিরপুর উত্তরপাড়ার মৃত মজনু শেখের ছেলে আসলাম শেখ(২২), মিরপুর দক্ষিণ পাড়ার কাশেম আলীর ছেলে জিয়াউল হক শুভ(২০)। এবিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামীদেরকে মঙ্গলবার বিকেলে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।

আরও খবর