বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা

সিলেটে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ আওয়ামীলীগ

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, সিলেট সিটি করপোরেশেনের নির্বাচন ২১ জুন। নির্বাচন কমিশন যেকোনো মূল্যে নির্বাচনকে সুষ্ট ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু জনসমর্থন হারানো বিএনপি এই নির্বাচনে নাখোশ। বিএনপি মুখ দিয়ে সেটি বললেও ভিতরে ভিতরে নিজেদের পছন্দের প্রার্থীকে মাঠে রাখতে মরিয়া। আমরা বিএনপির নির্বাচনে অংশগ্রহণকে স্বাগত জানাতে চাই। কিন্তু তাদের দ্বৈতনীতিকে ধিক জানাই। আওয়ামী লীগ নির্বাচনমুখী দল। সুতরাং বৃহৎ এই দলে একাধিক যোগ্য প্রার্থীই নির্বাচনে অংশগ্রহণ করতে চাইবে। কিন্তু দিন শেষে দলের মনোনীত প্রার্থীর পক্ষেই সকলে কাজ করে যাবে একযোগে। এটাই আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (৪ মে) সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হলরুমে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদেরর সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল ও মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এটিএম হাসান জেবুল এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, প্রধান বক্তা হিসেবে বক্তব্য কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেনকেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ডা: মুশফিক হোসেন চৌধুরী, আজিজুস সামাদ ডন,জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী,সিলেট -৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।

আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারওয়ার,বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


Tag
আরও খবর