কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পলাশে জুলাই অভ্যুত্থান স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

admin - দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-07-2025 06:31:32 am

  নরসিংদীর পলাশে জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


      ১৬ জুলাই ২০২৫ রোজ বুধবার পলাশ উপজেলা পরিষদ সভাকক্ষে উক্ত অনুষ্ঠানের আয়োজন করে "বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন" পলাশ নরসিংদী। ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণতন্ত্রে সদা জাগ্রত শহীদ তরুণদের স্মরণে নরসিংদীর পলাশে উক্ত দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন পলাশ উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আবু বকর সিদ্দিকী।

    অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম ফখরুল হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউসার আলম সরকার, পলাশ উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল সাত্তার, ঘোড়াশাল পৌরসভা বিএনপির সভাপতি আলম মোল্লা, পলাশ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর কবির, পলাশ উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মোঃ সাইদুল ইসলাম রাকিব, ঘোড়াশাল পৌরসভা জামায়াত ইসলামের আমীর অধ্যাপক ইসমাইল হোসেন, পলাশ উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক ইকরাম হোসেন, হেফাজতে ইসলাম নরসিংদী জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আব্দুর রহিম, জমিয়তে উলামায়ে ইসলামের পলাশ উপজেলার সভাপতি মাওলানা নোমানুল করিম। অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


 দোয়া ও আলোচনা সভায় বক্তারা বলেন, বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, তারা আমাদের গর্ব। তাদের আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

আরও খবর






পলাশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন

৯৬ দিন ৫ ঘন্টা ৩৮ মিনিট আগে