কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আবুল কাশেম ফাউন্ডেশনের উদ্যোগে পূজা মন্দিরে উপহার সামগ্রী বিতরণ

আবুল কাশেম ফাউন্ডেশনের উদ্যোগে পূজা মন্দিরে উপহার সামগ্রী বিতরণ


মোহাম্মদ মিনার হোসেন খান, পলাশ উপজেলা প্রতিনিধি 


             নরসিংদীর পলাশে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে পাঞ্জাবি ও ফুটবল  বিতরণ করা হয়। 

                          আবুল কাশেম ফাউন্ডেশনের উদ্যোগে বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মাহবুবুল আলম প্রিন্সের সৌজন্যে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

               ২৮ সেপ্টেম্বর ২০২৫ রোজ সোমবার থেকে শুরু হওয়া শারদীয় দুর্গাপূজা আগামী ২ অক্টোবর বিজয়া দশমীতে সমাপ্ত হবে। পূজা উপলক্ষে ধলাদিয়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম (লেবুপাড়া পূর্ব ঘোড়াশাল), পূর্ব ঘোড়াশাল শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির, রাজাব শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির, রাবান শ্রী শ্রী কালী মন্দির, বরাবো শ্রী শ্রী কালী মন্দিরসহ বিভিন্ন মন্দিরে উপহার সামগ্রী প্রদান করা হয়।

                 উপহার হিসেবে পাঞ্জাবি ও ফুটবল  বিতরণকালে মাহবুবুল আলম প্রিন্স বলেন, শারদীয় দুর্গাপূজায় প্রতিটি মন্দিরে যে সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে তা প্রশংসনীয়। পূজামণ্ডপের উন্নয়নে অতীতের মতো ভবিষ্যতেও আমি পাশে থাকবো। যেকোনো ভালো কাজে ডাকলেই আমাকে পাবেন।

        স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন মাহবুবুল আলম প্রিন্স। তার মানবিক উদ্যোগ সাধারণ মানুষের কাছে তাকে করে তুলেছে আস্থার এক প্রতীক।পরিশেষে তিনি পূজার শুভেচ্ছা জানিয়ে সকলের শান্তি ও সৌহার্দ্য কামনা করেন।
Tag
আরও খবর






পলাশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন

৯৬ দিন ৫ ঘন্টা ৩৮ মিনিট আগে