কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পলাশে ইতালি প্রবাসীর স্ত্রী উধাও

‎পলাশে ইতালি প্রবাসীর স্ত্রী উধাও
‎
‎মোহাম্মদ মিনার হোসেন খান, পলাশ (নরসিংদী)
‎
‎

‎                         নরসিংদীর পলাশে ৫ বছরের কন্যা সন্তান সহ নগদ অর্থ, স্বর্ণালংকার ও সেলাই মেশিন সহ এক ইতালি প্রবাসীর স্ত্রী উধাও হওয়ার ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায়  মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে পলাশ থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী প্রবাসীর বাবা। এ তথ্য নিশ্চিত করেছেন পলাশ থানা পুলিশ।

‎

‎                 ইতালি প্রবাসীর বাবা রুহুল আমিন ও অভিযোগ সূত্রে জানা যায়, ৭ বছর আগে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা গ্রামের নাজমুল হোসেনের সাথে পাশ্ববর্তী উত্তর টেঙ্গরপাড়া গ্রামের শফিক মিয়ার মেয়ে নাদিয়া বেগমের সঙ্গে বিয়ে হয়। তাদের ৫ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। ৯ মাস আগে ইতালিতে পাড়ি জমান নাজমুল হোসেন। প্রবাসে যাওয়ার  পর থেকেই তার স্ত্রী নাদিয়ার আচরণ পরিবর্তন হয়ে যায়। বিভিন্ন বিষয়ে স্বামীর সাথে মুঠোফোনে খারাপ আচরণ করতেন এবং ঝগড়া করতেন।

‎
‎       

এরইমধ্যে স্বামী জানতে পারেন, তার স্ত্রী অন্য এক ছেলের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েছেন। সেই জের ধরে ১৯ এপ্রিল দুপুর একটার দিকে শশুর-শাশুড়ীর অনুপস্থিততে ঘর থেকে নগদ ৩ লক্ষ টাকা, ৩ ভরি স্বর্ণ, সেলাই মেশিন নিয়ে বাবার বাড়ি চলে যায়। পরে তাকে কয়েকবার নাজমুলের  বাবা-মা স্বামীর বাড়িতে নিয়ে আসতে গেলেও তিনি আসেননি। অবশেষে সোমবার (২৭ এপ্রিল) আবারও ছেলের বউকে তার বাপের বাড়ি থেকে নিজেদের বাড়িতে নিয়ে আসতে যান নাজমুলের  বাবা-মা। পরে সেই বাড়িতে তাকে পাওয়া যায়নি। নাজমুলের শ্বশুর  জানান, নাদিয়া কোথায় চলে গেছে আমরা জানিনা।

‎

‎                               নাদিয়ার স্বামী প্রবাসী নাজমুল হোসেন মুঠোফোনে জানান, দীর্ঘদিন প্রবাসে থাকার সুযোগে সম্প্রতি অন্য এক ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়ায় নাদিয়া। তার হাত ধরেই সে চলে যায় বলে আমি ধারনা করছি। আমি এ ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চাই।

‎

‎                  পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর






পলাশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন

৯৬ দিন ৫ ঘন্টা ১৭ মিনিট আগে