কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জয়পুরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় শিতার্ত ছিন্নমূল মানুষের মাঝে জেলা পুলিশের কম্বল বিতরণ

জয়পুরহাটের পাঁচবিবি থানার বিভিন্ন এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় শিতার্ত ছিন্নমূল মানুষের মাঝে জেলা পুলিশের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। 

সোমবার দিবাগত রাত ৯ টা থেকে শুরু করে সঙ্গীয় অফিসার-ফোর্সসহ পাঁচবিবি থানাধীন কয়েকটি গ্রামে গিয়ে সেখানকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনসাধারণের মাঝে বিতরণ করে মাঝরাতে পাঁচবিবি রেলওয়ে স্টেশন প্লাটফর্মে শুয়ে-বসে ও ঘুমিয়ে থাকা ছিন্নমূল মানুষের গায়ে কম্বল জরিয়ে দেন জয়পুরহাট জেলা পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব। আর এসব কম্বল পেয়ে উচ্ছ্বসিত শীতার্ত মানুষেরা পুলিশ সুপার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কম্বল বিতরণ শেষে পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, মানবিক কারণে জেলার বিভিন্ন গ্রামে ও শহরের গুরুত্বপূর্ণ এলাকার অসহায়, গরীব,  সম্বলহীন এবং শিতার্ত ছিন্নমূল মানুষগুলোর দুর্দশা উপলদ্ধি করে জেলা পুলিশের পক্ষ থেকে কম্বল বিতরণ করছি। 

এ সময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন, জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ওসি মোঃ আসাদুজ্জামান, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মোঃ কাওসার আলীসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। 

আরও খবর