আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা ‎বাগেরহাটের দিঘি থেকে কক্সবাজারের সাফারি পার্কে: অনশনের পর নতুন ঠিকানায় ধলাপাহাড় আদমদীঘির চাঁপাপুরে পুলিশ ক্যাম্প উদ্বোধন আদমদীঘিতে অসহায় ও দু:স্থ রোগিদের মাঝে চেক বিতরণ নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ

পত্নীতলায় বোরো চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষক শ্রমিকরা

মনোয়ার হোসেন পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ ধান উৎপাদনের সূতিকাগার দেশের উত্তরের জনপদ নওগাঁ জেলা। নওগাঁর শস্য ভান্ডার খ্যাত পত্নীতলা উপজেলায় চলছে বোরো চাষাবাদের ধুম ।মাঘের সকালে কুয়াশার চাদর আর কনকনে হিমশীতল হাওয়া চারিদিকে বীজতলায় চারা উঠানো ও জমিতে রোপণে  ব্যস্ত  সময় পার করছেন  কৃষক শ্রমিকরা। বাড়িতে বাড়িতে  কৃষানীদেরও বেড়েছে ব্যস্ততা। বোরো চাষে কমড় বেধে নেমেছে পত্নীতলার কৃষক কূল। কৃষি শ্রমিকেরা ধান রোপণের জন্য বিঘা প্রতি ১হাজার ৪শত টাকা পর্যন্তমজুরি  নিচ্ছেন , শ্রমিক নয়ন বলেন ১৪শ টাকা চুক্তি করলেও আমারা একদিনে ৫শ টাকা মজুরি পাচ্ছি সব জিনিসের দাম বেশী আমেদের বেশি লাভ থাকেনা। উপজেলা কৃষি অফিস  সূত্রে জানা গেছে, উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় চলতি মৌসুমে ১৯হাজার ৪৮০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এ পর্যন্ত   হেক্টর ৮ হাজার ৮ শত হেক্টর জমিতে চারা  রোপণ হয়েছে ধারনা করা হচ্ছে অগামী  দু’সপ্তাহের মধ্যে রোপণ শেষ হতে পারে। এবার উপজেলায়  উফশী জাত জিরাশাইল,কাটারি,গোল্ডেন আতব, উচ্চ ফলনশীল ব্রি ৭৪, ব্রি ৮১, ব্রি ৮৮,ব্রি ৮৮,ব্রি ৮৯,ব্রি ৯০,ব্রি ৯২, ব্রি ১০০,ব্রি ১০২,ব্রি ১০৪, ব্রি ১০৫ সহ  হাইব্রিড জাতের ধান রোপন হচ্ছে । সরেজমিনে উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায় বোরো আবাদের জন্য কৃষকের ব্যস্ততা কেউ জমিচাষ দিচ্ছেন কেউ মাটি সমান করছেন, কেউ চারা রোপণ করছেন। উপজেলার কাঞ্চন গ্রামের কৃষক তোফাজ্জল হোসেন  বলেন,  তিনি এবার ৭ বিঘা জমিতে জিরাশাইল জাতের ধান আবাদ করছেন । গত বছরের তুলনায় খরচ বেশি হচ্ছে। একাধিক কৃষক জানায় গত বছরের তুলনায় এবার সেচ মূল্য বিঘা প্রতি ৫ শ থেকে ৭শ বেশী। উপজেলা কৃষি কর্মর্কতা কৃষিবিদ সোহরাব  হোসেন বলেন ধান লাইনে লাগানো , সঠিক বয়সের চারা রোপণ করতে হবে ৩০ থেকে ৩৫ দিন বয়সের চারা রোপণ করতে হবে সর্বোচ্চ ৪৫ দিন এর এর বেশী বয়সের চারা রোপণ করা যাবে না। কৃষি বিভাগ সব সময় কৃষকের পাশে আছে। আবহাওয়া অনুকূলে থাকলে ভাল ফলন হবে।
Tag
আরও খবর