কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত


নওগাঁর পত্নীতলায় এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেড এর মধইল শাখার আয়োজনে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার শাহাজাদপুর গ্রামে ক্যাম্পটি সফল ভাবে অনুষ্ঠিত  হয়।

উক্ত ক্যাম্পে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা ফ্রি চিকিৎসা সেবা নেয়। 

হেলথ  ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন পত্নীতলা উপজেলা হেলথ কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ নাইম ও অপু চন্দ্র বর্মন। 

মেডিকেল অফিসার নাঈম জানান অনেক ধরনের রোগী পেয়েছি বিশেষ করে চুলকানি, এলার্জি, বাত ব্যথা নিয়ে অনেক বয়স্ক লোকেরা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছে, তাদেরকে পরামর্শ সহ কিছু ওষুধ লিখে দিয়েছি এগুলো সেবন করলেই ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, 

সরজমিনে গিয়ে একজন রোগীর সঙ্গে কথা হলে তিনি বলেন, দীর্ঘদিন যাবত এলার্জি সমস্যায় ভুগতেছি , তাই চিকিৎসা নিতে এখানে এসেছি।

উক্ত  ফ্রি হেলথ ক্যাম্প থেকে প্রায় ৩০০ জনের মত নানা বয়সী রোগী ফ্রি চিকিৎসা সেবা নিয়েছেন বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়। 

অনুষ্ঠান পরিচালনা করেন এসআইএল ইন্টারনাল বাংলাদেশ সংস্থার এরিয়া ম্যানেজার রিন্টু মার্ডী। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাথিয়াস হেম্ব্রব ও এরিয়া সুপারভাইজার  পবিত্র মালি।

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর নওগাঁ জেলার শাখার এরিয়া ম্যানেজার রিন্টু মার্ডি আমাদেরকে জানান আমরা প্রতিনিয়ত ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন করার লক্ষ্যে আমাদের সংস্থা কাজ করে যাচ্ছে,

পিছিয়ে পড়া আদিবাসী সহ তাদের বাচ্চারা যেন মাদক মুক্ত, বাল্যবিবাহ সহ বিভিন্ন স্বাস্থ্যকর খাবার সুনিশ্চিতকরণ, স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার, এছাড়া স্কুলের ছাত্রীদেরকে স্যানেটারি ন্যাপকিন সহ অসহায় দরিদ্রদের মাঝে বিভিন্ন প্রকার সার্বিক সহযোগিতা করে থাকে। আমাদের এ ধরনের চিকিৎসা সেবা প্রতি বছর অব্যাহত থাকবে।

Tag
আরও খবর


পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬

৩৬ দিন ৫ ঘন্টা ৪৪ মিনিট আগে