আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা ‎বাগেরহাটের দিঘি থেকে কক্সবাজারের সাফারি পার্কে: অনশনের পর নতুন ঠিকানায় ধলাপাহাড় আদমদীঘির চাঁপাপুরে পুলিশ ক্যাম্প উদ্বোধন আদমদীঘিতে অসহায় ও দু:স্থ রোগিদের মাঝে চেক বিতরণ নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ

পত্নীতলায় বীজ বিনিময় উৎসব অনুষ্ঠিত

কৃষিকাজে বীজ হলো প্রথম সিঁড়ি। সঠিক বীজ নির্বাচন না করলে সার, সেচ ও শ্রম দিয়েও কাঙ্ক্ষিত ফলন পাওয়া যায় না। বীজ কৃষকের জমি, আবহাওয়া এবং চাহিদার সাথে এখন প্রায় অসংগতিপূর্ণ। আমরা ভালো খেতে চাই এবং সুস্থ থাকতে চাই। সে জন্য প্রয়োজন নিজস্ব উৎপাদন। আর উৎপাদনের জন্য প্রয়োজন দেশী বা স্থানীয় জাতের বীজ।  দেশি বীজ এখন প্রায় বাজারে পাওয়া দুষ্কর। উৎপাদন কম হয় তকমা দিয়ে দেশি বীজকে কৃষকের বাড়ি থেকে কৌশলে সরিয়ে ফেলা হয়েছে। এর ফলে কৃষক এখন বীজের জন্য পরনির্ভরশীল হয়ে পড়েছে। মূলত আমাদের পুরো কৃষি সেক্টর পরনির্ভরশীল হয়ে পড়েছে। কৃষকের হাতের বীজ. জৈব সার, দেশিয় বালাইনাশক, স্থানীয় বাজার এখন আর কৃষকের দখলে নেই। মাঠে প্রাণপণ লড়াই  করেও ফিরছে না কৃষকের ভাগ্যের চাকা। প্রতিদিন খাবারের সাথে ঔষধ হয়ে পড়েছে নিত্য প্রয়োজনীয় উপকরণ। কেন এমন হলো ? কেনই বা কৃষকের এতো অস্থিরতা? এর কি কোন টেকসই সমাধান নেই ? এহেন পরিস্থিতিতে আন্তর্জাতিক স্বেচ্ছাব্রতি সংস্থা দি হাঙ্গার প্রজেক্ট ও সম্ভুপুর আদিবাসি সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে ২৮ অক্টোবর ২০২৫ দেশি বীজ সুরক্ষা, সংরক্ষণ ও সম্প্রসারণে - “বীজ বিনিময় উৎসব” অনুষ্ঠিত হলো। পত্নীতলা উপজেলার বীজ ব্যাংকসমূহ এবং সম্ভুপুর আদিবাসি সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে অনুষ্ঠিত হলো এ বীজ বিনিময় উৎসব। বীজ বিনিময় উৎসব উপলক্ষে আলোচনা সভায়  সম্ভুপুর আদিবাসি সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি ও সম্ভুপুর গ্রাম উন্নয়ন দলের সাধারণ সম্পাদক পরিতোষ পাহানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, বাংলাদেশ জাতিয়তাবাদি দলের সিনিয়র সহ-সভাপতি সাজেদুর রহমান দুলাল, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল পত্নীতলা উপজেলা শাখার সভাপতি মরিয়ম বেগম শেফা, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নরেন পাহান, দি হাঙ্গা প্রজেক্ট এর রাজশাহী অঞ্চলের সমন্বয়কারী মিজানুর রহমান, সাবেক কৃষি কর্মকর্তা জয়নাল আবেদীন, উপসহকারী কৃষি কর্মকর্তা ইসাহাক আলী, দি হাঙ্গার প্রজেক্ট এর সিনিয়র প্রোগ্রাম অফিসার সোহেল রানা, আদিবাসী নেত্রী আদরি পাহান, জাতীয় আদিবাসী পরিষদ পত্তনীতলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক পরেশ টুড, প্রাণবৈচিত্র খামার ও প্রাকৃতিক কৃষক সমাজের সভাপতি  ইফতেখার আলী, লুব্ধ ধানের সংগ্রাহক ও উৎপাদক প্রকৌশলী হাসান জামান সিদ্দিকপ্রমূখ।  আলোচনা সভায় বক্তারা দেশিয় জাতের শাক-সবজি, ফলমুল উৎপাদন ও বীজ সংরক্ষণ প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। তারা অনিয়ন্ত্রিত জীবন ধারা ও খাদ্যরীতির পরিবর্তন করে  স্থুস্থ্যধারার জীবন রীতিতে ফিরে আসার আহবান জানান। একেবারে তৃণমূলে জনসাধারণের মাঝে এধরণের সচেতনমূলক প্রোগ্রাম করার মধ্যদিয়ে প্রকৃত উন্নয়ন ও পরিবর্তন সাধন করা যাবে বলে অভিমত ব্যব্ক করেন। অনুষ্ঠানে সম্ভুপুর বোরাম, বুজরুক মাহমুদ গ্রামের ২২০জন কৃষাণ কৃষাণীর হাতে ৩৭ প্রকার শীতকালিন শাক-সবজির বীজ এবং একটি করে পেঁপের চারা বিতরণ করা হয়।  বীজ বিনিময় উৎসবে আসিবাসি শিক্ষার্থীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা দিয়ে সবাইকে মুগ্ধ করে রাখে। এদিকে বেলা ৩ টায় আমাইড় ইউনিয়নের নান্দাশ গ্রামে অনুরুপ বীজ বিনিময় উৎসব অনুষ্ঠিত হয়।
Tag
আরও খবর