কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

লক্ষ্মীপুরে বন্যার্ত মানুষের পাশে বিইউবিটি ও পিকেএফএসসি

লক্ষ্মীপুর জেলার বন্যার্ত অসহায় মানুষদের বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) ও প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের যৌথ উদ্যােগে ১০০০ প্যাকেট খাদ্য ও ঔষধ সামগ্রী, শিশু খাদ্য ও বিশুদ্ধ পানি রায়পুর ৪নং সোনাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড, কমলনগর উপজেলার তোরাবগঞ্জ (চর পাগলা, ফাজিল ব্যাপারির হাট, ইসলামগনজ) এলাকা, ৮নং চর কাদিরা ইউনিয়ন, চরবসু এবং রামগতির আলেকজান্ডারের বেশী ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে বিতরণ করা হয়।


এছাড়াও রায়পুরের সোনাপুর ও ভবানীগঞ্জ মিয়ার বেড়ী আশ্রয় কেন্দ্রে সকল আশ্রিত মানুষদের জন্য নিয়মিত রান্না করা খাবার দেওয়া হয়। 


প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মু. নুরুল আমিন বন্যার্ত অসহায় মানুষদের পাশে থাকার জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানান বিইউবিটি ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ড ও ভিসি মহোদয়সহ সংশ্লিষ্ট সকলকে।

আরো ধন্যবাদ জানান কমলনগরের চরবসু উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজান মানিক ও রামগতি আলেকজান্ডার পাইলট স্কুলের শিক্ষক নজরুলসহ সেসব অঞ্চলের অভিভাবকদের প্রতি যাদের আন্তরিকতা আতিথেয়তা ও সহযোগিতায় সহজে ত্রান কার্যক্রম সম্পন্ন হয়।

Tag
আরও খবর