কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

রায়পুরে স্বাধীনতা দিবসে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুলের সাফল্য

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ (২০২৬) অনুষ্ঠিত এ আয়োজনে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল চমৎকার সাফল্য অর্জন করেছে।

প্রতিযোগিতায় কুচকাওয়াজে স্কুলের স্কাউট টিম প্রথম স্থান অর্জন করে এবং গার্লস গাইড দল দ্বিতীয় স্থান লাভ করে। এছাড়া ডিসপ্লে প্রতিযোগিতায়ও প্রতিষ্ঠানটি প্রথম স্থান অর্জন করে দর্শক ও বিচারকদের মুগ্ধ করে।

মনোমুগ্ধকর এ আয়োজনের জন্য রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সহ প্রশাসনের সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে এই সাফল্যের পেছনে অবদান রাখায় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, ক্রীড়া শিক্ষক নিজাম উদ্দিন মোহন এবং সংশ্লিষ্ট সকল শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের অধ্যক্ষ নুরুল আমিন, স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলামসহ অন্যান্য শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে মহান আল্লাহর নিকট এ অর্জনের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয় এবং ভবিষ্যতেও এ ধরনের সাফল্য অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Tag
আরও খবর