তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন

রাজবাড়ী জেলার শিক্ষা খাত উন্নয়নের জন্য কাজ করবো -ফকির মোহাম্মদ নুরুজ্জামান

রাজবাড়ীতে হাইস্কুল ও কলেজের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় রাজবাড়ীতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে জেলা শিক্ষা অফিসের আয়োজনে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান সমূহের প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোসবার (২৪ ফেব্রুয়ারী) বিকালে ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের মিলনায়তন কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ঢাকা অঞ্চলের পরিচালক ফকীর মোহাম্মদ নুরুজ্জামান। সভায় বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মধূসুদন মন্ডল, পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, বালিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পারমিস সুলতানা, কালুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি চৌধুরী আহসানুল করিম হিটু এবং রাজবাড়ী জেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি গাজী আহসান হাবীব বক্তব্য রাখেন। এ সময় রাজবাড়ী জেলার সকল মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ঢাকা অঞ্চলের পরিচালক ফকীর মোহাম্মদ নুরুজ্জামান বলেন, আমি রাজবাড়ী জেলার সন্তান। এ জেলার শিক্ষা খাতকে উন্নয়নের জন্য আমি কাজ করবো। জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করণের জন্য আমি আমার সর্বোচ্চ দিয়ে কাজ করে যাবো। আপনারা যারা প্রধান শিক্ষক আছেন তারা তাদের স্ব স্ব প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করবেন। আপনাদের যে কোন সমস্যা হলে আমাকে জানাবেন। আমি চেষ্টা করবো ওই সমস্যা গুলোগুলো দ্রুত সমাধান করার।
আরও খবর