রামুতে স্কুল ছাত্রীকে ইভটিজিং করার দায়ে ২ যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার ( ১২ জুন) বিকেল ৩ টার দিকে রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীকে ইভটিজিং করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ জাহিদ রাতুল এ দণ্ড দেন।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ জাহিদ রাতুল টিটিএনকে জানান, " প্রকাশ্যে ইভটিজিং দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় ২ জনকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। ইভটিজিং প্রতিরোধে এই অভিযান চলমান থাকবে।"
৯৩ দিন ৮ ঘন্টা ৪৩ মিনিট আগে
১১৪ দিন ১৩ ঘন্টা ১৫ মিনিট আগে
৩২৮ দিন ১৬ ঘন্টা ৩৯ মিনিট আগে
৫৮৬ দিন ৯ ঘন্টা ২৩ মিনিট আগে
৫৯৮ দিন ১২ ঘন্টা ১৯ মিনিট আগে
৬১৩ দিন ১১ ঘন্টা ৪৭ মিনিট আগে
৭৩৯ দিন ১৯ ঘন্টা ১৮ মিনিট আগে
৭৪৩ দিন ১৭ ঘন্টা ১৪ মিনিট আগে