আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা ‎বাগেরহাটের দিঘি থেকে কক্সবাজারের সাফারি পার্কে: অনশনের পর নতুন ঠিকানায় ধলাপাহাড় আদমদীঘির চাঁপাপুরে পুলিশ ক্যাম্প উদ্বোধন আদমদীঘিতে অসহায় ও দু:স্থ রোগিদের মাঝে চেক বিতরণ নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ

রামুর রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উদযাপিত

কক্সবাজারের রামুতে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপন করেছে বৌদ্ধ ধর্মালম্বীরা।


শুক্রবার (২৫ অক্টোবর) দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে রামকুট বনাশ্রম বৌদ্ধ বিহারে এই শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত হয়।


এতে ভারতীয় সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ ভদন্ত ধর্মরত্ন মহাথেরো'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন উপদেষ্টা প্রফেসর ড. সুকোমল বড়ুয়া।


এছাড়াও অনুষ্ঠানে প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন, রাউজান আধারমানিক শশ্মান ভূমি ধ্যান কেন্দ্রের পরিচালক ভদন্ত শ্রদ্ধাপাল মহাথের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ শংকর বড়ুয়া, আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন ১০০ ফুট সিংহ শয্যা বুদ্ধবিম্বের প্রতিষ্ঠাতা শ্রীমৎ করুণাশ্রী মহাথের। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারের পরিচালক কে. শ্রী জ্যোতিসেন মহাথের।


এর আগে, কঠিন চীবর দান উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির প্রথম পর্বে ভোরে দেশ ও বিশ্ব শান্তি কামনায় সূত্রপাঠ, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, বুদ্ধপূজা, অষ্ট পরিষ্কার দান ও সংঘদানের আয়োজন করা হয়। 


অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দুপুর ২ টায় বুদ্ধ কীর্তন সহকারে গ্রাম প্রদক্ষিণ করেন পুণ্যার্থীরা। পরে চীবর দানোৎসবের মূল আনুষ্ঠানিকতা শেষে ভিক্ষু সংঘকে চীবর দানের মাধ্যমে এ বছরের কঠিন চীবর দানোৎসব শেষ হয় রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারের।

Tag
আরও খবর





রামুতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ৪

৫২৪ দিন ২১ ঘন্টা ১৭ মিনিট আগে