টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান

রংপুর বিভাগে বৃষ্টির সম্ভাবনা জানিয়েছেন আবহাওয়া

রংপুর বিভাগে বৃষ্টির সম্ভাবনা জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর


রংপুর বিভাগে বৃষ্টির সম্ভাবনা জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর

এম.এ. শাহীন: রংপুর বিভাগে বৃষ্টির সম্ভাবনা জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর

তীব্র তাপপ্রবাহে পুড়ছে রংপুর। সঙ্গে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষ। এরই মধ্যে দেশে কয়েক বছরের তাপমাত্রার রেকর্ডও ভঙ্গ হয়েছে। 

জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট এই অবস্থা থাকবে আরও বেশ কয়েকদিন। বাড়ির ₱বাহিরে চলার পথে অনেকেই তাপ এড়াতে ব্যবহার করছেন ছাতা। এ জন্য বৃষ্টির প্রতীক্ষায় দিন কাটছে তাদের।  এরই মধ্যে সকাল ৯টা ২৫ মিনিটে রংপুর আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ মোস্তাফিজার রহমান আগামী ২০ এপ্রিল থেকে রংপুর বিভাগে বৃষ্টির প্রবল সম্ভাবনার কথা জানিয়েছেন।

তিনি জানান, বাতাসে আর্দ্রতা বৃদ্ধির কারণে ভ্যাপসা গরমের তীব্রতা বৃদ্ধি পেতে পারে। রংপুর বিভাগসহ দেশের আকাশ অনেক এলাকায় প্রায় আংশিক মেঘলা থাকতে পারে। সিলেট বিভাগের অনেক এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী ২০ এপ্রিল থেকে রংপুর বিভাগসহ অন্যান্য বিভাগে বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে।

আবহাওয়া দপ্তর বলছে, দেশের বিভিন্ন জেলায় আজও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দেশের অনেক জেলায় গতকালের (১৭ এপ্রিল) সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভঙ্গ করার শঙ্কা রয়েছে। সোমবার ঈশ্বরদীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তবে ওইদিন ঢাকার তাপমাত্রা আগের দিনের চেয়ে ২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস কমে যায়।

রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল সোমবার বিকেল ৩টায় রংপুর জেলায় ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। আজ সেখানে একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলিসিয়াসে। আজ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, কুড়িগ্রামের রাজারহাটে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, দিনাজপুরে ৩৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, নীলফামারীর সৈয়দপুরে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং নীলফামারীর ডিমলায় ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে আজ পুরো রংপুর বিভাগে তাপমাত্রা আগের দিনের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াস কমে এসেছে।


M A Shahin

19.4.23

Show quoted text

আরও খবর