ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

রংপুরে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু সারাদেশ |

মিজানুর রহমান ( Contributor )

প্রকাশের সময়: 23-06-2023 08:00:44 am

রংপুরে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু সারাদেশ |


রংপুর মহানগরীর বক্তিয়ারপুরে একটি বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করার সময় লিটন (২৩) ও হুমায়ুন (৩২) নামে দুই নির্মাণ শ্রমিক মৃত্যুবরণ করেছেন।  শুক্রবার (২৩ জুন) দুপুর সাড়ে বারোটায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।  এ প্রসঙ্গে হাজিরহাট থানার ওসি রাজিব বসুনিয়া জানান, রংপুর মহানগরীর ১০ নম্বর ওয়ার্ডের বখতিয়ারপুরে এনামুল হকের বাড়িতে সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে নামেন লিটন ও হুমায়ুন নামের দুই শ্রমিক। কাজ করতে নামার পর সেখানে অক্সিজেনের অভাবে দম বন্ধ হয়ে তারা মারা যান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীদের সহযোগিতায় সেপটিক ট্যাংক থেকে দুই নিহত শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। ওসি আরও জানান, দুর্ঘটনায় মৃত্যু হওয়ার কারণে নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় শীঘ্রই তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে। বাড়ির মালিক এনামুল হক জানিয়েছেন সেপটিক ট্যাংকটি ২৫ দিন আগে নির্মাণ করা হয়েছিল। কিছু কাজ বাকি থাকায় সেগুলো শেষ করতেই নেমেছিলেন শ্রমিকরা। কিন্তু, দুঃখজনকভাবে দুর্ঘটনায় মারা গেছেন তারা।

আরও খবর