কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

রাউজান প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি - শফিউল আলম, সাধারণ সম্পাদক - হাবিব

রাউজান প্রেসক্লাবের নির্বাচিত নেতৃবৃন্দ।




উৎসব মুখর পরিবেশে চট্টগ্রাম  রাউজান প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। 

১৩ ডিসেম্বর ( মঙ্গলবার )  সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রেসক্লাবের সদস্যরা লাইনে দাঁড়িয়ে নিজ নিজ পছন্দের প্রার্থীকে  ভোটাধিকার প্রয়োগ করেন।  প্রেস ক্লাবে বসে এ নির্বাচন  উপভোগ  করেন , রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ ,  রাউজান উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম। সার্বিক  আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন  রাউজান থানা পুলিশ।  নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক প্রদীপ শীল ও সদস্য সচিব কামরুল ইসলাম বাবুর ব্যবস্থাপনায় নির্বাচনে পর্যবেক্ষক ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, এম বেলাল উদ্দিন, সাংবাদিক এম কামাল উদ্দিন, সাংবাদিক সেলায়মান আকাশ, পি আই ও নিয়াজ মোর্শেদ, রাউজান থানার উপপরিদর্শক হুমায়ন কবির, আওয়ামীলীগ নেতা আবদুল লতিফ, যুবলীগ নেতা তপন দে, সাবেক ছাত্রনেতা দিপলু দে দিপু, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক সাবের হোসেন, পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছালেক,হাসান মুরাদ রাজু,  উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আশিফ, ইমরান হোসেন পিন্টু, নাছির উদ্দিন, ব্যবসায়ী মো. আজাদ চৌধুরী। 
এই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন শফিউল আলম (সমকাল/সুপ্রভাত বাংলাদেশ )।
সাধারণ সম্পাদক পদে টিয়াপাখি মার্কা নিয়ে ভোটে    নির্বাচিত হয়েছেন মো. হাবিবুর রহমান ( আমাদের সময়), কলম মার্কা নিয়ে সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নেজাম উদ্দিন রানা (সময়ের কাগজ)।  সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন  শাহেদুর রহমান মোরশেদ (সময়ের আলো), এম রমজান আলী (ভোরের কাগজ), যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আনছারী (আমার সংবাদ), সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন (আমাদের কণ্ঠ), দপ্তর সম্পাদক আমির হামজা (সকালের সময়) অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ (আমাদের নতুন সময়),  মহিলা বিষয়ক সম্পাদক দিলু বড়ুয়া (বাংলাদেশ সমাচার),  প্রচার ও প্রকাশনা সম্পাদক আবিদ মাহমুদ (দৈনিক অধিকার),  সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক যীশু সেন (ইনফো বাংলা)। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক রায়হান, রতন বড়ুয়া, সোহেল,