বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা

অজ্ঞান পার্টির খপ্পরে গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী, অবচেতন অবস্থায় উদ্ধার করলো পুলিশ।

অজ্ঞান পার্টির খপ্পরে গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী, অবচেতন অবস্থায় উদ্ধার করলো পুলিশ। 


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমানকে রংপুর থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাতটায় নগরীর মর্ডান মোড় থেকে তাকে উদ্ধার করে পুলিশ।
নগরীর তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, সন্ধ্যা সাতটায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মডার্ন মোড় থেকে আমরা এক ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করি। তার নাম আজিজার রহমান। তিনি গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী। 
পুলিশের এই কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজিজার রহমান জানিয়েছেন, রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে বাছাইয়ে তার প্রার্থিতা বাতিল হয়ে গেলে তিনি আপিল করেন। ঢাকায় নির্বাচন কমিশনে আপিলে তিনি প্রার্থিতা ফিরে পান। এরপর ঢাকা থেকে কুড়িগ্রামগামী একটি পরিবহনের বাসে করে গাইবান্ধার উদ্দেশে রওনা দেন।
তবে, পথিমধ্যে সিরাজগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। তারা তাকে ডিম খাইয়ে অজ্ঞান করেন। মর্ডান মোড় এসে অজ্ঞান পার্টির সদস্যরা তাকে গাড়ি থেকে নামিয়ে দেন এবং মোবাইল-টাকা নিয়ে নেন।
স্থানীয়রা অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। পুলিশ তাকে উদ্ধার করে তাজহার থানায় জিজ্ঞাসাবাদ করছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আজিজার রহমানের পরিবার বিষয়টি সম্পর্কে জানতে পেরে তাকে আনতে থানার উদ্দেশ্যে রওনা হয়েছে। 

Tag
আরও খবর


গাইবান্ধায় এন.সি.পি.-র জেলা কার্যালয়ে তালা।

২৬৫ দিন ১৯ ঘন্টা ৩২ মিনিট আগে