কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সরিষাবাড়িতে টাকা হাওয়াত দিতে অস্বীকার করাই দুলাভাইকে পিটিয়েছেন দুই শ্যালক

 জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় টাকা হাওলাত দিতে অস্বীকার করায় রিকশাভ্যানচালক দুলাভাইকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে দুই শ্যালকের বিরুদ্ধে।

৫ অক্টোবর শনিবার সন্ধ্যায় উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দনগর এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত রিকশাভ্যানচালক খোকন মিয়া (৩৫) গোবিন্দনগর এলাকার ইউনুস মিয়ার ছেলে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, খোকন মিয়া গত পাঁচদিন আগে তার রিকশাভ্যানটি ২৬ হাজার টাকায় বিক্রি করে দেয়। এ টাকা থেকে ১০ হাজার টাকা হাওলাত দিতে বলে স্ত্রী শাপলা বেগম তার ভাই শাকিল মিয়াকে। খোকন মিয়া টাকা হাওলাত দিতে অস্বীকার জানায়। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ বাঁধে। রাগে-অভিমানে স্ত্রী শাপলা বেগম বাবার বাড়িতে চলে যায়। স্ত্রীকে ফিরিয়ে আনতে শ্বশুর বাড়িতে গেলে সেখানেও দু’জনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর কৌশলে খোকন মিয়ে বাড়িতে চলে যায়।

এরপর সন্ধ্যায় বাড়ির পাশে প্রবাদ খাঁর মোড়ে চায়ের দোকানে যাওয়ার সময় শ্যালক শাকিল ও ইয়ামিন বাধা দেয়। এতে কথা-কাটাকাটি বাধে। এক পর্যায়ে তারা দু’জন খোকন মিয়াকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। এ সময় তার পকেটে থাকা রিকশাভ্যান বিক্রির ২৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় ৫ অক্টোবর রাতেই খোকন মিয়া বাদী হয়ে শ্যালক শাকিল মিয়া, ইয়ামিন ও স্ত্রী শাপলা বেগমের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেন।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ চাঁন মিয়া এ প্রতিবেদককে বলেন, মারধরের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে

আরও খবর


৩ নং ডোয়াইল ইউনিয়ন বিএনপির জন সমাবেশ

৭৫৫ দিন ১৬ ঘন্টা ৫ মিনিট আগে




সরিষাবাড়িতে এসি বাস উদ্ভোবন

৭৬২ দিন ১৬ ঘন্টা ২১ মিনিট আগে