কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নোয়াখালীতে জাতীয় পার্টির উদ্যোগে প্রয়াত গুণী ব্যাক্তিদের স্মরণে শোক সভা অনুষ্ঠিত

প্রয়াত গুণী ব্যাক্তিগণের স্মরণে শোকসভায় বক্তব্য রাখছেন প্রধান অতিথি


নোয়াখালীর সেনবাগে সদ্য প্রয়াত গুণী ব্যাক্তিদের স্মরণে জাতীয় পার্টির উদ্যোগে শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার সন্ধ্যায় সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌর জাতীয় পার্টির সভাপতি  সাংবাদিক মোহাম্মদ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সেনবাগ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মিডিয়া ব্যাক্তিত্ব হাসান মঞ্জুর। 

পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ ফখর উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভায় বিশেষ  হিসেবে বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আর্মি,সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সদস্য ভিপি মমিন উল্যা মানিক,বাজার ব্যবসায়ি হাজ্বী আবদুল ওদুদ,লন্ডন প্রবাসী আবু আব্বাস চৌধুরী, বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবদুল্যা আল মামুন,চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যলয়ের সহকারী শিক্ষক ও বাজার ব্যবসায়ি বদরুল আলম নয়ন, সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শাহাদাত হোসেন, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম, জাতীয় পার্টির নেতা মোঃ আলী,তাজুল ইসলাম, জাতীয় যুব সংহতির নেতা আবদুল জব্বার রিপন প্রমুখ।

প্রয়াত গুণী ব্যাক্তিগণ হলেন-

সেনবাগ পৌর জাতীয় পার্টির সাবেক সভাপতি  মরহুম মোঃ মোস্তফা মিয়া, সেনবাগ বাজার কমিটির সভাপতি মোঃ মরহুম আমান উল্যা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মরহুম মাহবুবুল হক বিএসসি,অবসরপ্রাপ্ত মাদ্রাসা  শিক্ষক মরহুম মাওলানা মজিবুল হক।

পরিশেষে সেনবাগে প্রয়াত ব্যাক্তিদের বিদায়ী আত্নার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মোনাজাত করা হয়।

আরও খবর