কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নোয়াখালীর সদরে পুলিশের অভিযানে ছিনতাইকৃত রিক্সাসহ আটক ৪


নোয়াখালী সুপার মার্কেট হইতে  অন্তর ও ডিসি অফিসের সামনে হইতে ফকির যাত্রীবেশে ভিকটিম ইব্রাহিম(২৯) পিতা আক্তার হোসেন সাং চর কবির থানা হাতিয়া জেলা নোয়ালখালীর  রিক্সা ভাড়া করে গত ০১ ফেব্রুয়ারী তারিখ রাত অনুমান ৮ ঘটিকার সময়। রাত অনুমান ০৮.৫৫ ঘটিকার সময় সুধারাম থানাধীন ১১নং নেওয়াজপুর ইউনিয়নের ভেলানগর সাকিনস্থ মালিবাড়ির পোলের সামনে রাস্তার উপর পৌঁছাইলে ঘটনাস্থলে পূর্ব থেকে অবস্থান করা আসিফ ও  ফয়সাল অটোরিক্সার কাছাকাছি আসলে রিক্সায় বসা অন্তর ও ফকির ভিকটিমকে অটোরিক্সা থামানোর জন্য বলে। অটোরিক্সা থামালে  আসামীরা  ভিকটিমের শার্টের কলার চাপিয়া ধরে এবং ২নং আসামী আসিফ গলায় ছুরি ধরিয়া রাখে। পরবর্তীতে ভিকটিমকে রাস্তায় শোয়াইয়া এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মারিলে ভিকটিমের ডান পায়ের হাঁটুর নিচে রক্তাক্ত জখমসহ শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা ও থেতলানো জখম করেভিকটিমের ব্যাটারি চালিত অটোরিক্সা (মিশুক), যাহার আনুমানিক মূল্য-১,০০,০০০/- (এক লক্ষ) টাকা নিয়া দক্ষিণ দিকে চলিয়া যায়। 


খবর পেয়ে সুধারাম থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১। অন্তর (১৭),  ২। মোঃ আসিফ (১৯),  ৩। ফয়সাল ইসলাম (১৮), ৪। মোঃ ফকির আহাম্মদ (২০),  সর্ব ১০নং অশ্বদিয়া ইউপি, থানা-সুধারাম, জেলা-নোয়াখালীদের গ্রেফতার করে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী )  আসামীদের  তথ্যের ভিত্তিতে  ভোর ৪.৩৫ ঘটিকার সময় সুধারাম মডেল থানাধীন ১০নং অশ্বদিয়া ইউনিয়নের দক্ষিণ নাজিরপুর সাকিনস্থ তিন ভাই দোকান নামক স্থানের তিন রাস্তার মোড়ের পাঁকা রাস্তার উপর হইতে  অটোরিক্সাটি  উদ্ধার পূর্বক জব্দ করেন। 


উক্ত বিষয়ে ভিকটিম নিজেই বাদী হইয়া এজাহার দায়ের করিলে সুধারাম মডেল থানার মামলা নং-৪, তারিখ-০২/০৩/২০২৩খ্রিঃ, ধারা-৩৯৪/৪১১ পেনাল কোড রুজু করা হয়। আসামীদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।  

আরও খবর