‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে জাতির পিতার জন্মদিন ও নবীন বরণ উৎসব অনুষ্ঠিত



সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিকে অক্ষুন্ন রাখার প্রয়াসে তারই নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন এবং পঞ্চম আবর্তনের শিক্ষার্থীদের নবীন বরণ উপলক্ষ্যে রবীন্দ্র কাছাড়ি বাড়ি প্রাঙ্গণে দুইদিন ব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে।


১৬ মার্চ সকাল ১১ঃ৩০ মিনিটে রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। 


প্রথমদিনের অনুষ্ঠানে বাংলাদেশের বরেণ্য ক্রিকেটার এবং সাংসদ মাশরাফি বিন মর্তুজা অরিয়েন্টেশন স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন। 

আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য  প্রফেসর ড. দিল আফরোজা বেগম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মোঃ আবু তাহের এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমেদ। 


অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এরপর প্রদর্শিত হয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক তথ্যচিত্র। অনুষ্ঠান উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রফেসর ড. মোঃ শাহ্ আজম বলেন, 'জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল স্বাধীন বাংলাদেশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। এই স্বপ্নটিকে বাস্তবায়ন করেছেন তাঁর সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। অর্থাৎ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নামের সাথে পৃথিবীর শ্রেষ্ঠ বাঙ্গালী হিসেবে বঙ্গবন্ধুর নামটি যেমন সম্পর্কিত, একইভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় মানেই সেটি হবে বিশ্বমানবের'।  


উপাচার্য আরও বলেন, 'রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এবারই প্রথম রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আয়োজনে শাহজাদপুরে গুচ্ছ ভর্তি পরীক্ষার আয়োজন করা হয়েছিল। এটি যেমন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের একইসাথে তোমরাও ইতিহাসের অংশ হয়ে গেছ'। 


ক্রিকেটার ও সাংসদ মাশরাফি বিন মর্তুজা ব্যক্তিগত সমস্যার কারনে স্বশরীরের উপস্থিত হতে না পারলেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবীনদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। তিনি পড়াশুনার পাশাপাশি নবীনদের ভাল মানুষ হিসেবে প্রতিষ্ঠার তাগিদ দেন। তিনি বলেন, খেলা শুধুই একটি বিনোদন। একটি সমাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখে শিক্ষক এবং শিক্ষার্থীরা। তাই, ভাল মানের সমাজ গঠনের দায়বদ্ধতা নিয়ে শিক্ষার্থীদেরকে পড়াশুনা এবং দেশাত্মবোধের প্রতি গুরুত্বারোপ করার পরামর্শ দেন এই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক।


আলোচনা শেষে নবীনদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। এরপর বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথমদিনের সমাপ্তি ঘটে। ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিনে দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়।

আরও খবর