কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্রীবরদীতে কারিতাস সীডস কর্মসূচির উদ্যোগে লিংকেজ সভা অনুষ্ঠিত

শেরপুরের শ্রীবরদীতে কারিতাস সীডস কর্মসূচির উদ্যোগে বেকার যুবক-যুবতীদের সেবা প্রাপ্তির উদ্দেশ্যে মহিলা বিষয়ক অফিসের সাথে লিংকেজ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুলাই মঙ্গলবার সকালে সিমসাকবো মোবাইল টেকনিক্যাল স্কুল হালুয়াহাটিতে অনুষ্ঠিত লিংকেজ সভায় সভাপতিত্ব করেন, প্রজেক্ট অফিসার ওসমান গনি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ। আরও উপস্থিত ছিলেন, টিবেট ফোরামের সভাপতি রাজু আহমেদ, টেকনিক্যাল অফিসার তমাল মৃ, বাদল এল কস্তা, ফাইন্যান্স অফিসার(সীডস) শ্যামল কৃষ্ণ চন্দ, মাঠ সহায়ক প্রাণ চিরান প্রমুখ। বেকার যুবক-যুবতীদের সেবা প্রাপ্তির উদ্দেশ্যে মহিলা বিষয়ক অফিসের সাথে লিংকেজ সভা সত্যজিত মৃ, উপজেলা সমন্বয়কারী সীডস এর পরিচালনায় প্রধান অতিথি উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা বলেন, কারিগরী প্রশিক্ষণ বেকার সমস্যা দূর করতে সহায়তা করবে। যারা প্রশিক্ষণ গ্রহণ করছেন তাদেরকে এ প্রশিক্ষণটি যথাযথভাবে ব্যবহারের সর্বোচ্চ গুরুত্বারোপ করেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিস হতে সহায়তা প্রাপ্তির জন্য নিয়মিত যোগাযোগের পরামর্শ প্রদান করেন।লিংকেজ এ সভায় ইলেকট্রিক এন্ড মটর রিওয়ান্ডিং এর ১২ জন, টেইলারিং এন্ড ইন্ড্রাস্টিয়াল সুইং এর ১২ জন প্রশিক্ষনার্থীসহ মোট ৩৫ জন অংশগ্রহনকারী উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর