কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শেরপুরের নবাগত পুলিশ সুপারের পরিচিতি ও আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

সদ্য যোগদানকৃত শেরপুরের নবাগত পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম-সেবা এর সভাপতিত্বে শেরপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সাথে পরিচিতি ও বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। ৩ মে শুক্রবার পুলিশ সুপারের কার্যালয়, শেরপুর-এর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে শেরপুর জেলার নবাগত পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম’কে জেলা পুলিশের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট প্রধানগণ নবাগত পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে নবাগত পুলিশ সুপার শেরপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক বিষয়াদি নিয়ে উপস্থিত পুলিশ কর্মকর্তাগণের সহিত বিস্তারিত আলোচনা করেন এবং বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মোঃ খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মোঃ দিদারুল ইসলাম, সহকারী পুলিশ সুপার এস এম আবু ছাইদ হিরণসহ সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, ওসি ডিবি ও অন্যান্য ইউনিটের ইনচার্জগণ উপস্থিত ছিলেন। এছাড়াও একই দিন বিকাল ৩টায় জেলা পুলিশের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন, নবাগত পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম-সেবা।

Tag
আরও খবর