কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নালিতাবাড়ী উপজেলায় কারিতাসের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় কারিতাসের মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুন ২০২৪ বৃহস্পতিবার নালিতাবাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রকল্প অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ রানা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় অফিসার মো. আমির হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা রশিদা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আনোয়ারুল কবীর, ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা মওদুদ আহমেদ, বারমারী মিশনের পাল পুরোহিত ফা. তরুণ বনোয়ারী, সীডস কর্মসূচির প্রোগ্রাম ম্যানাজার দুলেন আরেং, পিও (ইআই) মো. ওসমান গণি, সুচিত্রা চিছাম, কেয়া নকরেক, প্রেসক্লাবের সভাপতি মান্নান সোহেল, এরিয়া কোওর্ডিনেটর (টিআইবি) নাজমুল হক, খন্দকার আলিম (সবুজ বাংলা),  উপজেলা সমন্বয়কারী প্রমা প্রিসিলা ম্রং ও সীডস স্টাফ বৃন্দ। অবহিতকরণ সভায় জানানো হয় কারিতাসের মর্যাদাপুর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) প্রকল্প আগামী ৫ বছরের জন্য (২০২৪-২০২৮) স্ট্রমী ফাউন্ডেশনের সহায়তায় বিভিন্ন কার্যক্রম যেমন: পরিবার পর্যায়ে পরিবার উন্নয়ন পরিকল্পনা, আ্ত্বনির্ভরশীল দল গঠন, সামাজিক সংগঠন গঠন, কৃষি ও প্রানীসম্পদ কাজে সহায়তা, ইউনিয়ন পরিষদে যোগাযোগ, বেকার যুবক-যুবতীদের কারিগরি প্রশিক্ষণ প্রদানে সহায়তা, প্রান্তিক পর্যায়ে আদিবাসী শিশুদের মাতৃভাষায় শিক্ষা দানের মাধ্যমে স্কুলমূখি কার্যক্রম, সরকারী প্রা: বিদ্যালয়ে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন কার্যক্রম, কিশোর-কিশোরীদের জীবন গঠনের জন্যে সংলাপ সেন্টারের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম তথা বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান প্রভৃতি কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন। অবহিতকণ সভায় বিভিন্ন শ্রেণীপেশার প্রায় ২৫ জন উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর