ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে : এমপি সুলতান মাহমুদ বাবু তারেক রহমানের জন্মদিন উপলক্ষে লোহাগাড়ায় উপজেলা বিএনপির দোয়া মাহফিল কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান

শ্রীবরদীতে পরিবেশ, জলবাযু পরিবর্তন ও দুর্যোগের ঝুকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় কারিতাসের মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির সহযোগিতায় রানীশিমুল ইউনিয়নের খারামোরা কমিউনিটি সেন্টারে পরিবেশ, জলবাযু পরিবর্তন ও দুর্যোগের ঝুকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর বুধবার পরিবেশ, জলবাযু পরিবর্তন ও দুর্যোগের ঝুকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণটি প্রদান করেন রানীশিমুল ইউনিয়নের সচিব ও প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। তিনি পরিবেশ জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুকি হ্রাস সম্পর্কে ধারনা ও সহভাগিতা করেন। তিনি পরিবেশ দুষন, পরিবেশ দুষনের প্রকার (পলিথিনের ব্যবহার, অতিমাত্রায় রাসায়নিক সার/বিষ প্রয়োগ, পয়নিস্কাশন ব্যবস্থা) পরিবেশ দুষনের কারন, জলবাযু পরিবর্তন ও দুযোগের ঝুকি হ্রাসের সমস্যার কারণ সমুহ আলোচনা করেন। তিনি পরিবেশ রক্ষা, সহনশীল/ইতিবাচক জলবায়ু পরিবর্তন, দুযোগের ঝুকি মোকাবেলার জন্য করনীয় বিষয়েও আলোচনা করেন। পরিবেশ ও জলবাযু ফোকাল পারসনদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আলোচনা করেন মাঠ সহায়ক সুলভ দফো। কারিতাস সিডস এর আত্মনির্ভরশীল দলের ২০ জন পরিবেশ ও জলবাযু ফোকাল পারসনগণ প্রশিক্ষনে অংশগ্রহণ করেন।

Tag
আরও খবর