কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঝিনাইগাতীতে মাহিন্দ্র উল্টে ড্রাইভারের মৃত্যু!

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের দুপুরিয়া গ্রামে মাহিন্দ্র গাড়ী উল্টে রেজাউল (৪৪) নামে এক ড্রাইভারের মৃত্য হয়েছে। ২৩ নভেম্বর বুধবার দুপুর আনুমানিক দেড় টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রেজাউল উপজেলার মধ্য দুপুরিয়া গ্রামের কাবুল আকন্দের ছেলে। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রেজাউল দুপুরিয়া গ্রামের পাকা সড়ক সংলগ্ন এলাকা থেকে মাটি বুঝাই মাহিন্দ্র গাড়ীটি নিয়ে পার্শ্ববর্তী মাদারপুর গ্রামে রওনা দেয়। স্থানীয় তোতা মেম্বারের বাড়ীর পাশে কাঁচা রাস্তা দিয়ে যাওয়ার পথে গাড়ীটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ওই সময় রেজাউল নিজেকে বাঁচাতে গাড়ী থেকে রাস্তা সংলগ্ন পুকুরে লাফ দেয়। এসময় মাটি বোঝাই ওই মাহিন্দ্র গাড়ীটিও রেজাউলের উপর উল্টে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও এলাকাবাসীদের সহযোগিতায় প্রায় ঘন্টাব্যাপী চেষ্টার পর মাহিন্দ্র গাড়ী সড়িয়ে রেজাউলকে মৃতবস্থায় উদ্ধার করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। সংবাদ পেয়ে ঝিনাইগাতী থানার এসআই তোফাজ্জল হোসেন, ফরিদ আহম্মেদ, এএসআই জিল্লুর রহমানসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে লাশ হস্তান্তর ও ইউডি মামলা প্রক্রিয়াধীন আছে।


Tag
আরও খবর