কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঝিনাইগাতীতে জিএনজি দলের উদ্যোগে ও এসআইএল এর সহযোগিতায় শিক্ষা উপবৃত্তি প্রদান, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

“আমার ভাষা, আমার পরিচিতি” এ প্রতিপাদ্যকে ধারণ করে শেরপুর জেলার ঝিনাইগাতীতে নেতৃত্ব পরবর্তী প্রজন্ম দল (জিএনজি), বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়ন শেরপুর জেলা শাখা ও হাজং যুব সংঘ ঝিনাইগাতীর আয়োজনে এবং এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় কোচ, হাজং আদিবাসী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি প্রদান, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৬ নভেম্বর শনিবার গজনী কালচারাল সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ। জিএনজির দলনেতা শ্রী রনজিৎ হাজং এর সভাপতিত্বে ও এসআইএল ইন্টারন্যাশনাল শেরপুর আঞ্চলিক অফিসের এরিয়া ম্যানেজার সুজল সাংমার সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান নবেশ খকশী, এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর প্রজেক্ট লিডার মি. মার্কাস সরেন। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, কোচ নেতা শিক্ষক শ্রী যুগল কিশোর কোচ। ওইসময় এসআইএল এর এরিয়া সুপারভাইজার রয়েল চন্দ্র কোচসহ কোচ এবং হাজং জনগোষ্ঠীর শিক্ষার্থী ও অভিভাবকসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে কোচ, হাজং ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিল্পীরা নৃত্য ও গানের মাধ্যমে অনুষ্ঠানের প্রধান অতিথিকে বরণ করে নেন। 

Tag
আরও খবর