নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

ঝিনাইগাতীতে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারী নির্দেশনা বাস্তবায়নে মাঠে ইউএনও ফারুক আল মাসুদ

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষে রাত ৮ টার পর শপিংমল ও দোকানপাট বন্ধ রাখার সরকারী নির্দেশনা বাস্তবায়নে শেরপুর জেলার ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারুক আল মাসুদ। ১৩ আগস্ট শনিবার রাতে উপজেলার সদর বাজারসহ বিভিন্ন এলাকায় এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে ৬টি দোকান থেকে ১ হাজার ২ শত টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের সময় ঝিনাইগাতী থানার এসআই মাসুদ রানাসহ সঙ্গীয় পুলিশ ফোর্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারুক আল মাসুদ বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮ টার পর দোকানপাট, শপিংমল বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। সবাইকে অবগত করার জন্য উপজেলার বিভিন্ন বাজার ও এলাকায় মাইকিংসহ ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে কথা হয়েছে। কিন্তু নির্দেশনা অমান্য করে কিছু ব্যবসায়ী দোকান খোলা রেখেছে। তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা করা হচ্ছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

Tag
আরও খবর