কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বগুড়ায় আন্তঃজেলা কোচ টার্মিনাল পরিদর্শন করলেন পুলিশ সুপার

বগুড়া শেরপুরে আন্তঃজেলা কোচ টার্মিনাল পরিদর্শন করেছেন বগুড়া জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম পিপিএম।
২৫ জুন (রোববার) দুপুরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মহাসড়কের যানযট নিরসনে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন শেষে শেরপুরে ধুনটমোড় নতুন আন্তঃজেলা কোচ টার্মিনাল পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) সজীব শাহরীন, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবু  কুমার সাহা, ওসি (তদন্ত) আজমগীর হোসেন, শেরপুর হাইওয়ে ওসি আব্দুল ওয়াদুদ, বগুড়া জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আরিফুর রহমান মিলন, বগুড়া জেলা সিএনজি অটোরিক্সা মালিক সমিতির সাধারণ সম্পাদক ও অত্র টার্মিনাল এর পরিচালক আব্দুল্লাহ সেখ, বগুড়া মোটর মালিক গ্রুপ শেরপুর শাখার সাধারণ সম্পাদক সেলিম রেজা প্রমুখ।
উল্লেখ্য, গত ২৩ জুন শুক্রবার বিকেলে উপজেলার ধুনট মোড় বগুড়া জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আরিফুর রহমান মিলন এর সভাপতিত্বে ও বগুড়া জেলা সিএনজি অটোরিক্সা মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সেখ এর পরিচালনায় টার্মিনাল উদ্বোধন ও শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে আন্তঃজেলা কোচ টার্মিনাল উদ্বোধন করেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী।

আরও খবর