কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শেরপুরে সাংবাদিক দীপঙ্কর চক্রবর্তী'র স্মরণ সভা


আব্দুল মোমিন শেরপুর বগুড়া

সাংবাদিক দীপঙ্কর চক্রবর্তী হত্যাকান্ডে ১৯ তম বর্ষে স্মরণসভা করেছে শেরপুর প্রেসক্লাব, বগুড়া। সোমবার (২ অক্টোবর) বিকেলে শেরপুর বাসষ্ট্যান্ড এলাকায় শেরপুর প্রেসক্লাবে এ স্মরণসভার আয়োজন করা হয়। শেরপুর প্রেসক্লাবের সভাপতি নিমাই ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মো: জানে আলম খোকা।
সাপ্তাহিক বিজয় বাংলা’র ভারপ্রাপ্ত সম্পাদক ও শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের সঞ্চালনায় সভায় বক্তব্য সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক সাইফুল বারী ডাবলু, শেরপুর থানা অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা, পুলিশ পরিদর্শক (তদন্ত) আজমগীর ইসলাম আজম, পৌর কাউন্সিলর করুনা রানী, শারমিন সুলতানা, সাংবাদিক আইয়ুব আলী। এছাড়াও উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সবুজ চৌধরী, সাহিত্য সম্পাদক আব্দুল ওয়াদুদ, কার্যনির্বাহী সম্পাদক আব্দুল আলিম, শাহ জামাল কামাল, শেরপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি আবু জাহের সাধারণ সম্পাদক আব্দুল মোমিন সাংবাদিক আব্দুল হামিদ,  তোফাজ্জল হোসেন, ফারুক হোসেন, মাসুম বিল্লাহ প্রমুখ। 
এ সময় বক্তারা বলেন, দেশের আলোচিত জঙ্গি হামলা হলি আর্টিজেনের অন্যতম আসামি রাজীব গান্ধি এই হত্যাকান্ডে সম্পৃক্ত থাকার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পুলিশ রাজীব হত্যাকান্ডের সঙ্গে জড়িত ছিল। সেই সময় রাজীব নাবালক ছিল। তাহলে কিভাবে রাজীব হত্যাকান্ড করে। এটা একটা গজামিল দেওয়া হয়েছে। এর সঠিক দতন্ত করে প্রকৃত আসামীকে ধরতে দাবি জানান। 
প্রসঙ্গত, ২০০৪ সালের ২ অক্টোবর রাতে কর্মস্থল দুর্জয় বাংলা পত্রিকার বগুড়া অফিস থেকে নিজ বাড়ি বগুড়ার শেরপুরে উপজেলায় উদ্দেশ্যে রওনা দেন সাংবাদিক দীপঙ্কর। নিজ বাড়ির কাছকাছি পৌঁছালে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে। এ হত্যাকান্ডের ঘটনায় দীপঙ্করের বড় ছেলে পার্থ সারথী চক্রবর্তী বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।  মামলাটি দীর্ঘ সময় থানা পুলিশ, ডিবি, সিআইডি তদন্ত করে। সর্বশেষ গত ২০১৭ সালে পুলিশ ওই হত্যাকান্ডে ইসলামী সঙ্গি সংগঠন জেএমবির সম্পৃক্ততা বিষয়টি সামনে আনে। দেশের আলোচিত জঙ্গি হামলা হলি আর্টিজেনের অন্যতম আসামি রাজীব গান্ধি এই হত্যাকান্ডে সম্পৃক্ত থাকার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলাটি বর্তমানে বিচারাধীন

Tag
আরও খবর





শেরপুর প্রেসক্লাব, বগুড়া'র নতুন কমিটি গঠন

২৫৫ দিন ৮ ঘন্টা ৩২ মিনিট আগে