কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শেরপুরে মসজিদে উপজেলা ও পৌর বিএনপির পৃথক বিশেষ দোয়া মাহফিল


আব্দুল মোমিন শেরপুর বগুড়া প্রতিনিধি
শেরপুরে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবেে উপজেলা ও পৌর বিএনপির উদ্যাগে পৃথকভাবে মসজিদে মসজিদে বিশেষ মিলাদ ও দোয়া অনুষ্ঠান শুক্রবার (০৩ নভেম্বর) বাদ জুম্মা অনুষ্ঠিত হয়েছে। শহরের স্থানীয় টাউন কলোনি জামে মসজিদে উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু। উপজলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় বিএনপি নেতা আলহাজ্ব  শফিকুল আলম তোতা, পিয়ার হোসেন পিয়ার, শফিকুল ইসলাম আরফান, আব্দুল হাই সিদ্দিকী হেলাল, শফিকুল ইসলাম শফিক, আব্দুল মোমিন, আলহাজ্ব  ফিরোজ হোসেন, যুবদল নেতা আশরাফুদ্দৌলা মামুন, আবু রায়হান, কৃষকদল নেতা আবু সাঈদ, নুরুল ইসলাম নুর প্রমূখ বক্তব্য রাখেন। পরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা, চলমান বিএনপির একদফা কর্মসূচিতে নিহত নেতাকর্মীর রুহের মাগফেরাত করে বিশেষ মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। উপজেলা বিএনপির এই অনুষ্ঠানে দশটি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অপর দিকে পৌর বিএনপির উদ্যোগে পৃথকভাকে দোয়া মাফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল, বিএনপি নেতা হাসানুল মারুফ শিমুল, মির্জা নজরুল ইসলাম, সোহানুর রহমান লাবু প্রমুখ। এছাড়া বিএনপির ও এর সহযোগী সংগঠনের ব্যানারে উপজেলার বিভিন্ন মসজিদে একই কর্মসূচি পালিত হয়েছে।

Tag
আরও খবর





শেরপুর প্রেসক্লাব, বগুড়া'র নতুন কমিটি গঠন

২৫৫ দিন ৮ ঘন্টা ৩২ মিনিট আগে