কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শেরপুরে বিজয় বাংলা শর্টপিস নাইট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


ক্রীড়াই শক্তি নেশা থেকে মুক্তি এই শ্লোগানকে সামনে রেখে বগুড়া শেরপুরে বিজয় বাংলা পত্রিকার আয়োজনে বিজয় বাংলা শর্টপিস নাইট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টায় ধুনটমোড় ঢাকা কোচ টার্মিনালের  পাশে সাপ্তাহিক বিজয় বাংলার অফিসের পেছনে শর্ট পিস নাইট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। শেরপুর প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক  সাংবাদিক আব্দুল ওয়াদুদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরিয়ম ট্রেডার্সের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো: আব্দুস সামাদ। সাংবাদিক আবুল খায়ের ও মাহফুজ আহমেদের সঞ্চালনায়, এ সময় উপস্থিত ছিলেন, আমন্ত্রিত অতিথি মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ জাহিদুল ইসলাম, সানোয়ারা ট্রেডার্স এর স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আলিম, আল আরাফাহ ব্যাংক শেরপুর শাখার ম্যানেজার রবিউল ইসলাম, শেরপুর থানা চাউল কল মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক হানিফ উদ্দিন, টিভিএস শোরুমের প্রোপাইটার কবির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী রওশন আলী, জালাল উদ্দিন, আব্দুল মান্নান টিক্কা, ক্যাপ্টেন ফাকরুল ইসলামের প্রতিনিধি হেলাল উদ্দিন শেখ, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম শেফ, মৎস্য ব্যবসায়ী রকিবুল ইসলাম বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন, মাসুম বিল্লাহ, আব্দুল হান্নান, জাহিদ, রাব্বি, নাহিদ, তানভীর, সাকিব, হাবিব। খেলা পরিচালনা করেন, যোবায়ের হোসেন, আবু যায়েদ, হানজেলা ।

অতিথিরা বলেন, শিক্ষার্থীরা যদি লেখাপড়ার সঙ্গে খেলাধুলায় মগ্ন থাকে তাহলে অনৈতিক কর্মকান্ড, সন্ত্রাস, মাদক তাদের স্পর্শ করতে পারবে না।

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তোলে। খেলাধুলা শিক্ষার্থীদের মনকে উৎফুল্ল করে। যার ফলে বৃদ্ধি পায় শিক্ষার হারও। তাই সুস্থভাবে জীবন-যাপন করতে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যেতে হবে। সু-নাগরিক হতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। ফাইনাল খেলায় সামিটিয়ান বনাম চিনিকম অংশগ্রহণ করেন। এতে সামিটিয়ান বিজয়ী হয়।

Tag
আরও খবর





শেরপুর প্রেসক্লাব, বগুড়া'র নতুন কমিটি গঠন

২৫৫ দিন ৮ ঘন্টা ৩৩ মিনিট আগে