কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শেরপুরে ফসলী জমিতে পুকুর, অবাধে বালু উত্তোলন।।সরঞ্জাম জব্দ।।


আব্দুল মেমিন, শেরপুর বগুড়া প্রতিনিধি

শেরপুরে খামারকান্দি ইউনিয়নের শুভগাছা গ্রামের রেজাউল করিম (লাভলু) অবৈধভাবে বালুর উত্তোলন করায় শেরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি এসএম রেজাউল করিম অভিযান চালিয়ে বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করেন। 

শুক্রবার (২২ ডিসেম্বর ) সন্ধ্যায় খামারকান্দি ইউনিয়নের ভাতারিয়া গ্রামে এ অভিযান চালান। জানা যায়, দীর্ঘদিন ধরে খামারকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায়  শুভগাছা গ্রামের রেজাউল করিম লাভলু অবৈধভাবে আবাদী জমি খনন করে শ্রেণী পরিবর্তন করেন।  বিভিন্ন সময় সেখানে উপজেলা প্রশাসন অভিযান দিয়ে জরিমানা করার পরও বরাবরই অবৈধভাবে বালু উত্তোলন ও জমির শ্রেণী পরিবর্তন করে আসছে দীর্ঘদিন ধরে। 

গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর উপজেলা সহকারী কমিশনান (ভূমি) এস এম রেজাউল করিম সেখানে অভিধান চালান।  টের পেয়ে আসামিরা পালিয়ে যায়। সেখানে বালু উত্তোলনের সরঞ্জাম দুটি শ্যালো মেশিন, একটি পাম্প, একটি টিউবওয়েল পরিত্যক্ত অবস্থায় জব্দ করেন । 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, এই  লাভলুর খুটির জোর কোথায় তা জানিনা। প্রশাসন বারবার অভিযান চালালেও সে বরাবরের মতোই বালু বা জমির মাটি কেটে পুকুর খনন করেই যাচ্ছে। বিগত কয়েক বছরে প্রায় শত বিঘা জমি খনন করেছে।  জমির পাশে পুকুর খনন করায় আমাদের জমিও ভেঙ্গে তার পুকুরের মধ্যে পড়ে আবার নষ্ট হয়ে যায় তাই তাকে জমি দিতে আমরা বাধ্য হই। তাছাড়াও তার বিরুদ্ধে কথা বললেই আমাদের উপর চলে নির্যাতন। 

এ বিষয়ে শেরপুর উপজেলা সহকারী কমিশনান (ভূমি) এস এম রেজাউল করিম, আসামীরা পালিয়ে যাওয়াই তাদেরকে আটক করা সম্ভব হয়নি। মাটি কাটা ও বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করা হয়েছে। অবৈধবাবে মাটি কাটা ও বালু উত্তোলনকারী  ভূমির দস্যুদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

Tag
আরও খবর





শেরপুর প্রেসক্লাব, বগুড়া'র নতুন কমিটি গঠন

২৫৫ দিন ৮ ঘন্টা ৩২ মিনিট আগে