কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শেরপুরে হাবলুর ২১তম মৃত্যুবার্ষিকী পালিত



আব্দুল মোমিন শেরপুর বগুড়া

বগুড়ার শেরপুরে উপজেলায় নানা কর্মসূচীর মধ্যে দিয়ে ছাত্রলীগের সাবেক সভাপতি মনোয়ার রহমান হাবলু ও শহর ছাত্রলীগ নেতা ফজলুল বারী রুবেলের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ মে) সকাল ৮ টায় কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। জেলা পরিষদ অডিটোরিয়ামের হলরুমে উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির ড্যানির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া -৫ মাননীয় সংসদ সদস্য, বগুড়া জেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু ও সম্মানিত অতিথি উপস্থিত ছিলেন বগুড়া -৬ মাননীয় সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু।রাফিউজ্জামান সজলের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা, সাধারণ সম্পাদক আল-মাহিদুল ইসলাম জয় ও বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল।

এছাড়াও বক্তব্য রাখেন, শেরপুর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, উপজেলা আ.লীগের সভাপতি এ্যাড. গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ , পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন , বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও শেরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমান আশিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রেজাউল করিম সিপ্লব, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিহালসহ আওয়ামী লীগ, কৃষক লীগ , যুব লীগ, স্বেচ্ছা সেবক লীগ, শ্রমিক লীগ, মৎস্যজীবী লীগ, তাঁতী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।

উল্লেখ্য, মনোয়ার রহমান হাবলু তৎকালীন কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি লিয়াকত আলী সিকদার কর্তৃক ( মরণোত্তর শ্রেষ্ঠ সংগঠক ) হিসেবে ভূষিত হন।তিনি ২০০৩ সালের ১৩ মে বিকালে শেরপুর থেকে মোটরসাইকেল যোগে সুঘাট ইউনিয়ন ছাত্রলীগের দলীয় কর্মসুচি যাওয়ার সময় ছোনকায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন । মনোয়ার রহমান হাবলু তৎকালীন উপজেলা ছাত্রলীগের সভাপতি ও ফজলুল বারী রুবেল শহর ছাত্রলীগ নেতা ছিলেন।

Tag
আরও খবর





শেরপুর প্রেসক্লাব, বগুড়া'র নতুন কমিটি গঠন

২৫৫ দিন ৭ ঘন্টা ৫৯ মিনিট আগে