মাদারীপুরের শিবচর উপজেলার কাদিরপুর এলাকায় সরকারি খাস খতিয়ানের জমি দখলের উদ্দেশ্যে বালু ফেলতে গিয়ে ইস্কান মোড়ল নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ১০ ডিসেম্বর (বুধবার) শিবচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড প্রদান করেন।
সরেজমিন ও স্থানীয় সূত্রে জানা যায়, কাদিরপুর এলাকার বাসিন্দা ইস্কান মোড়ল এর আগেও দুইবার একই খাস জমিতে মাটি ভরাট করে দখলের চেষ্টা করেছিলেন। প্রশাসন ও স্থানীয়দের বারবার নিষেধ করা সত্ত্বেও তিনি গতকাল থেকে পুনরায় প্রায় ৮–১০ ট্রাক বালু ফেলে জমি দখলের উদ্যোগ নেন।
খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে ইস্কান মোড়ল বালু ফেলার বিষয়টি স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) জানান, সরকারি খাস জমি দখলের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর। কেউই আইন ভঙ্গ করে সরকারি জমি দখল করতে পারবে না, এমন উদ্যোগ নিলেই ব্যবস্থা নেওয়া হবে।
১১ দিন ৭ ঘন্টা ৫৩ মিনিট আগে
১০৪ দিন ৩ ঘন্টা ৬ মিনিট আগে
১০৬ দিন ৫ ঘন্টা ১৬ মিনিট আগে
১০৬ দিন ১৩ ঘন্টা ৫২ মিনিট আগে
১০৭ দিন ৮ ঘন্টা ২৯ মিনিট আগে
১০৯ দিন ৭ ঘন্টা ৪ মিনিট আগে
১১১ দিন ৮ ঘন্টা ৪২ মিনিট আগে
১১৩ দিন ৭ ঘন্টা ১৭ মিনিট আগে