কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শিবচরে দুই হাজার তালের বীজ রোপণ করলেন দেশ সংগঠন



জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদারীপুরের শিবচরে দুই হাজার তালের বীজ রোপণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ডেভেলপমেন্ট এফর্টস ফর সোসাইটি এন্ড হিউম্যানিটি (দেশ)।


আজ শুক্রবার (৩০ অক্টোবর) উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ছলেনামা এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।  বৃক্ষরোপণ কর্মসূচিতে দেশীয় প্রজাতির খেজুর, পেয়ারার চারা ও এক হাজার তালের বীজ রোপণ করা হয়।


এর আগে গত ১৭ অক্টোবর উপজেলার ভান্ডারিকান্দি এলাকায় দেশীয় প্রজাতির কৃষ্ণচূড়া, শিমুল ও পেয়ারা গাছের চারা এবং এক হাজার তালের বীজ রোপণ করে সংগঠনটি। দুই দফায় মোট দুই হাজার তালের বীজ রোপণ করা হয়েছে।


বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দেশ সংগঠনের সভাপতি ওয়াহীদুজ্জামান, সিনিয়র সদস্য মো. মহিউদ্দিন, মো. মাসুম মোল্লা, মো. সজিব, এস.এম. দেলোয়ার হোসাইন, শফিকুল ইসলামসহ অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী।


দেশ সংগঠনের সাধারণ সম্পাদক এস.এম. দেলোয়ার হোসাইন বলেন, দেশ সংগঠন প্রতিষ্ঠার পর থেকেই বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক, মানবিক, স্বাস্থ্য, শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। পরিবেশ সংরক্ষণ ও মানুষের কল্যাণে আমাদের এসব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 


 সভাপতি ওয়াহীদুজ্জামান বলেন, পরিবেশ রক্ষায় প্রত্যেকেরই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করা প্রয়োজন। আমরা চাই, বৃক্ষরোপণ শুধু কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না থেকে সামাজিক আন্দোলনে পরিণত হোক। এ লক্ষ্যেই দেশ সংগঠন নিয়মিত সবুজায়ন কার্যক্রম পরিচালনা করছে।


স্থানীয় বাসিন্দা আইনজীবী মহিউদ্দিন বলেন, দেশ সংগঠন দীর্ঘ ১৭ বছর ধরে শিবচরে বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক, স্বাস্থ্য, নিরাপত্তা ও প্রজনন স্বাস্থ্যশিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। পরিবেশ সংরক্ষণে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত হওয়া প্রয়োজন। আমি সংগঠনটির এ উদ্যোগকে সাধুবাদ জানাই এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে পাশে থাকার প্রত্যাশা রাখি।


পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজক ও স্বেচ্ছাসেবীরা।

Tag
আরও খবর