ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-১ (শিবচর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আকরাম হোসাইন মাওলানার পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধায় শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের পুরারটেক সাহেবের হাট বাজারে স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে দলটির উপজেলা নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আকরাম হোসাইন মাওলানা বলেন, নৈতিকতা ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই লক্ষ্যেই রাজনীতি করে যাচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা শাহ আলম তালুকদার ও মাওলানা ফারুক হোসাইন বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করছে।
সভায় সভাপতিত্ব করেন তৈওব আলী হাওলাদার। এছাড়া দলের অন্যান্য নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।
বক্তারা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে আসন্ন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হাতপাখায় ভোট দেওয়ার অনুরোধ জানান।
৬ দিন ১১ ঘন্টা ৫৪ মিনিট আগে
২০ দিন ১৮ ঘন্টা ১২ মিনিট আগে
৫২ দিন ১১ ঘন্টা ৪৮ মিনিট আগে
৯৪ দিন ৯ ঘন্টা ৫৩ মিনিট আগে
১৮৭ দিন ৫ ঘন্টা ৬ মিনিট আগে
১৮৯ দিন ৭ ঘন্টা ১৬ মিনিট আগে
১৮৯ দিন ১৫ ঘন্টা ৫২ মিনিট আগে
১৯০ দিন ১০ ঘন্টা ৩০ মিনিট আগে