মাদারীপুরের শিবচর উপজেলায় ঈদের আনন্দ বিষাদে পরিণত হয়েছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়। বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়ে লাশ হয়ে ফিরতে হলো শাহাদাৎ খলিফা (১৫) নামের এক নবম শ্রেণির শিক্ষার্থীকে। শনিবার (ঈদের দিন) বিকেলে শিবচর-জাজিরা সড়কের সীমানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাদাৎ খলিফা শিবচর উপজেলার খলিফাকান্দি দ্বিতীয় খণ্ড গ্রামের হীরু খলিফার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের আনন্দ ভাগাভাগি করতে বন্ধুদের নিয়ে একটি ভ্যানে করে ঘুরতে বের হয় শাহাদাৎ। পথে শিবচর-জাজিরা সড়কের সীমানা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় শাহাদাৎ ভ্যান থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক মেডিকেল কর্মকর্তা জানান, একজন ভ্যানচালক শাহাদাৎকে হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
এদিকে, ঈদের দিনে এমন হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।
১১ দিন ৩ ঘন্টা ৪২ মিনিট আগে
১০৩ দিন ২২ ঘন্টা ৫৫ মিনিট আগে
১০৬ দিন ১ ঘন্টা ৫ মিনিট আগে
১০৬ দিন ৯ ঘন্টা ৪১ মিনিট আগে
১০৭ দিন ৪ ঘন্টা ১৮ মিনিট আগে
১০৯ দিন ২ ঘন্টা ৫৩ মিনিট আগে
১১১ দিন ৪ ঘন্টা ৩১ মিনিট আগে
১১৩ দিন ৩ ঘন্টা ৬ মিনিট আগে