মাদারীপুরের শিবচর উপজেলার বাশকান্দি ইউনিয়নের মৃর্জাকান্দি গ্রামে জুয়ার আড্ডাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ব্র্যাক অফিস সংলগ্ন একটি দোকানে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে জুয়ার আসর বসছে। এতে এলাকার যুবসমাজসহ বিভিন্ন বয়সী মানুষ জড়িয়ে পড়ায় সামাজিক অবক্ষয় বাড়ছে বলে মনে করছেন সচেতন মহল।
স্থানীয় সূত্রে জানা যায়, জুয়ার পাশাপাশি ওই স্থানে গাঁজা সেবন এবং মাদক কেনাবেচার অভিযোগও রয়েছে। একাধিকবার এলাকাবাসী এ ধরনের কর্মকাণ্ডে বাধা দেওয়ার চেষ্টা করলেও তা বন্ধ হয়নি।
এরই জেরে গত ৮ এপ্রিল বিকেলে জুয়ার আসরে বাধা দিতে গেলে এক ব্যক্তিকে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে উপস্থিত স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অভিযোগ রয়েছে, গ্রামের মোসলেম উদ্দিন নামে এক দোকানদারের দোকানেই প্রকাশ্যে এ জুয়ার আসর বসে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
এ বিষয়ে দোকানঘরের মালিকের সাথে কথা বললে প্রথমে তিনি বিষয়টি অস্বীকার করলেও পরে ঘটনার সত্যতা শিকার করে বলেন, আমি তাকে বারবার সতর্ক করেছি। সর্বশেষ গতকাল তাকে দোকান ছেড়ে চলে যেতে বলেছি।”
এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “এই বিষয়ে আমরা একটি মারামারির অভিযোগ পেয়েছি, বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।”
স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী
৭ দিন ৫ ঘন্টা ২৫ মিনিট আগে
১০০ দিন ৩৮ মিনিট আগে
১০২ দিন ২ ঘন্টা ৪৮ মিনিট আগে
১০২ দিন ১১ ঘন্টা ২৪ মিনিট আগে
১০৩ দিন ৬ ঘন্টা ২ মিনিট আগে
১০৫ দিন ৪ ঘন্টা ৩৬ মিনিট আগে
১০৭ দিন ৬ ঘন্টা ১৪ মিনিট আগে
১০৯ দিন ৪ ঘন্টা ৫০ মিনিট আগে