কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

‎বহগুনে গুণান্বিত সিরাজদিখানের সফল সাংবাদিক আশরাফ ইকবাল

সিরাজদিখানের সফল সাংবাদিক আশরাফ ইকবাল



মুন্সিগঞ্জ সিরাজদিখিনের আশরাফ ইকবাল, পরিচয় একটি বা দু’টি নয় বরং ততোধিক। সবচেয়ে বড় পরিচয়- তিনি একজন উদারমনা, অসাম্প্রদায়িক মনের মানুষ।

‎

‎সদা হাস্যোজ্জ্বল, নিরহংকার এক উদীয়মান তরুণ প্রজন্মের প্রিয় শিক্ষক, সাংবাদিক, সম্পাদক, সংগঠক ও লেখক। শুধুই কি কবি তিনি! বলতে পারি কখনও কবি, কখনও ছন্দ ছড়ায় আঁকেন বিচিত্র ছবি। কখনও লেখক বা প্রাবন্ধিক, সিদ্ধ হস্তে তুলেন ধরেন সমাজ, দেশ কিংবা বিশ্বের চিত্র। জেগে থাকেন সদা প্রহরীর মতো।

‎

‎কখনও তিনি সাংবাদিক। সফল সাংবাদিক তো বটেই, তরুণ প্রজন্মের জন্য তিনি একজন আদর্শ কলাম লেখক। কাজ করেছেন বহু ম্যাগাজিন ও পত্রিকায়। সম্পাদনা করছেন ঝিকুট ফাউন্ডেশনের মুখপত্র ঝিকুটপত্র। নির্বাচিত হয়েছিলেন সিরাজদিখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (২০১৬-১৮)।

‎

‎একজন সফল সংগঠকও তিনি। গড়ে তুলেছেন- বিক্রমপুরের প্রাণ ফিরিয়ে দিতে’ মুন্সিগঞ্জ-বিক্রমপুর লেখক ফোরাম ও ঝিকুট ফাউন্ডেশন। তিনি ছিলেন লেখক ফোরামের সফল প্রতিষ্ঠাতা সভাপতি। একজন আদর্শ শিক্ষকও তিনি। গড়ে তুলেছেন ম্যাপস রেসিডেন্সিয়াল স্কুল। নীতিবান, নিষ্ঠাবান এক জলন্ত নক্ষত্র তিনি। ২০১৫ সালে, বের করেছিলেন-‘প্রভাত’ নামে বিক্রমপুরের তরুণ প্রজন্ম নিয়ে এক আলোকবর্তিকা সংকলন। তাঁর হাত ধরে বহু তরুণ কবি ও লেখক জন্ম নিয়েছে।

‎

‎মুন্সিগঞ্জ-বিক্রমপুর লেখক ফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক কবি ও কথাশিল্পী মুহিব বিন ইসহাক জানান, ভাইকে দেখেছি খুব কাছ থেকে, আপন করে। কখনও তাকে এতটুকু রাগ কিংবা গোস্বা করতে দেখিনি। তাঁর বিরল ও কোমল স্নেহে ধন্য হতে পেরে আমি সত্যি গর্বিত ও কৃতজ্ঞ। বহুদিন সাহিত্য সাধনায় থেকে তিনি নিজের জীবনের উজ্জল ক্যারিয়ারও অকাতরে ত্যাগ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী হয়েও তিনি তথাকথিত ক্যারিয়ারের পিছনে লেগে থাকননি।

‎

‎একজন খাঁটি ও বিশুদ্ধ মনের সাহিত্যিক, ব্লগার, সাংবাদিক ও কবি। শুধু বিক্রমপুরবাসীর জন্যই নন, দেশবাসীর জন্যও তিনি এক অসামান্য সম্পদ।

‎

আরও খবর