কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সোনাইমুড়ীতে একাধিক ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

সোনাইমুড়িতে  একাধিক ধর্ষণ মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সোনাইমুড়ী থানা পুলিশ বেগমগঞ্জ থেকে শুক্রবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে তাকে গ্রেফতার করে।


ধর্ষণ মামলার আসামী রিপন প্রকাশ রিপা(৩০) সোনাইমুড়ীর বজরা ৭নং ওয়ার্ডের মৃত বাচ্চু মিয়া প্রকাশ হোসোনীর ছেলে। তিনি বদরপুর বঙ্গবন্ধু ভিলেজের ৭১ নাম্বার রুমের বাসিন্দা ছিলেন।


পুলিশ সূত্রে জানা যায়, সোনাইমুড়ী থানার এসআই(নিরস্ত্র) মো: মাসুম রানা, এএসআই রহমান মঞ্জুর সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার রাত সাড়ে তিনটার সময় বেগমগঞ্জ থানাধীন আমানতপুর মীম পেট্টোল পাম্প এর সামনে থেকে রিপনকে গ্রেপ্তার করে। রিপনের বিরুদ্ধে  নারী ও শিশু নির্যাতন, পর্নোগ্রাফি সহ একাধিক ধর্ষণ মামলা রয়েছে।


এছাড়া  সিডিএমএস পর্যালোচনায় দেখা যায়, সোনাইমুড়ী থানায় গ্রেফতারকৃত আসামী রিপনের বিরুদ্ধে একটি মাদক ও দুইটি নারীও শিশু নির্যাতনের মামলা রয়েছে। সকালে গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

আরও খবর