কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সোনাইমুড়ীতে চাকুরীজীবী তরুণীকে ডেকে নিয়ে ধর্ষণ, তরুণ গ্রেফতার

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় বিয়ের প্রলোভনে চাকুরীজীবী এক নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেফতার করেছে  র‍্যাব ।   

 গ্রেফতার মোহাম্মদ হোসেন (২৫) উপজেলার বজরা ইউনিয়নের বজরা গ্রামের রেহান উদ্দিন কেরানী বাড়ির আব্দুল গফুরের ছেলে।  

 

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে জেলার কবিরহাট উপজেলার নলুয়া ভূঁইয়ারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।  


বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর সিপিসি-৩ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদুল হাসান।  


তিনি বলেন, ভিকটিম নাজমা আক্তার (ছদ্মনাম) (২৩) একজন চাকুরীজীবী। ভুক্তভোগী তরুণী ২বছর আগে উপজেলার বজরা বাজারে গেলে আসামি মোহাম্মদ হোসেনের সাথে পরিচয় হয়। পরিচয়ের সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে অভিযুক্ত তরুণ ভিকটিমের সাথে জরুরী কথা আছে বলে তাকে তার নিজ বাড়িতে আসতে বলে। সেখানে গেলে ভিকটিমকে বিয়ের প্রলোভন 

দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। এ ঘটনার পর ভিকটিম নিজে বাদী হয়ে সোনাইমুড়ী থানায় আসামির বিরুদ্ধে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে র‍্যাব তাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে।