চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

সোনাইমুড়ীর আমিশাপাড়া প্রফেসী গ্রামার স্কুলে বর্ষপুর্তী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান


এম এবি ছিদ্দিক সোনাইমুড়ী নোয়াখালী থেকেঃ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া প্রফেসী গ্রামার স্কুলে ১০ বছর পুর্তী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার ১৫ নভেম্বর বেলা ১১ টার দিকে প্রফেসী গ্রামার স্কুল মিলনায়তনে ১০ বছর পুর্তী বার্ষিক ক্রীড়া ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

শুরুতেই কোরআন তিলাওয়াতের পর অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষার্থীরা। পরে জাতীয় সংগীত মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যকম শুরু হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন।

প্রধান অতিথি তার বক্তব্যে ডিজিটাল ডিভাইস আসক্তি থেকে সন্তানদের বাঁচাতে অবিভাবকদের সতর্ক করেন। তিনি সন্তানদের ডিজিটাল ডিভাইস আসক্তি থেকে মুক্ত রাখতে বিভিন্ন সমাজিক কার্যক্রম, ছবি আকা, বই পড়া ইত্যাদি কর্মকাণ্ডে সন্তানকে যুক্ত করার পরামর্শ দেন।

এসময় তিনি আরও বলেন, এই এলাকার মানুষের মধ্যে বিদেশে যাওয়ার প্রবনতা অনেক বেশি। কিন্তু অধিকাংশ দক্ষ না হয়েই বিদেশে পাড়ি দিচ্ছে যেকারণে তারা তাদের পরিশ্রমের ন্যায্য মজুরি পাচ্ছেনা। এক্ষেত্রে বিদেশে শ্রম দিতে যাওয়ার আগে কর্মদক্ষতা অর্জন করার পরামর্শ দেন।

নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে যুব সমাজকে মাদক থেকে দুরে থাকার জন্য সতর্ক করেন। অবিভাবকদের প্রতি তিনি কণ্যা সন্তানদের বাল্যবিবাহ না দিয়ে সুশিক্ষায় শিক্ষিত করতে অনুরোধ করেন। পাশাপাশি যদি কোন শিক্ষার্থী অর্থের জন্য পড়াশোনা করতে না পারেন তাহলে তার শিক্ষার জন্য সার্বিক সহায়তায় আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী থানা অফিসার ইনচার্জ কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন, উপজেলা  শিক্ষা অফিসার এমরান হোসেন, উপজেলা নির্বাচন অফিসার আহসান হাবিব, সোনাইমুড়ী প্রেসক্লাব সভাপতি খোরশেদ আলম,১০ নং আমিশাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সেলিম,সভাপতি প্রফেসী গ্রামার স্কুল সামছুল করিম,সাবেক প্রধান শিক্ষক আমিশাপাড়া কৃষক উচ্চ বিদ্রালয় চন্দ্রাদয় মজুমদার, সভাপতি বিহিরগাঁও দরিদ্র বিমোচন তহবিল আবদুল মন্নান, সভাপতি মেড়িপাড়া ফাউন্ডেশন মহিন উদ্দিন, প্রমুখ।অনুষ্ঠানে প্রফেসী গ্রামার স্কুলের সকল শিক্ষার্থী ও অবিভাবকগণ উপস্থিত ছিলেন।

 অনুষ্ঠান পরিচালনা করেন পরিচালক ও প্রফেসী গ্রামার স্কুলের  প্রধান শিক্ষক নজরুল ইসলাম।    এসময় অনুষ্ঠানে অতিথিরা মেধাবী  শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।উপস্থিত অতিথিদের মাঝে ক্রেষ্ট বিতরণ করা হয়।

Tag