কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শান্তিগঞ্জে অনৈসলামিক ওরসের নামে ভণ্ডামির বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভ করে এলাকাবাসী

শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আসামমুড়া গ্রামে নসর শাহ এর  অনৈসলামিক ওরসের নামে ভণ্ডামির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে পাথারিয়া এলাকার তাওহীদি জনতা।

শুক্রবার(১৩ডিসেম্বর) জুম্মার নামাজের পর আসামমুড়া গ্রামের মুজিবুর রহমান,সজিব আহমদ, আফরোজ আলী,কাউসার,  দরগাপুর মাদ্রাসার ছাত্র হাছান মাহমুদ ও পাথারিয়া ইউনিয়নের তাবলীগ জামায়াতের আমীর মাসুক মিয়ার উদ্যোগে মাওলানা আব্দুল্লাহর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে পাথারিয়া ইউনিয়নের তাওহীদি জনতা।মিছিলটি বাজারের সুরমা ব্রীজ চত্বর থেকে শুরু হলে আসামুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভকারিরা উরস বন্ধের দাবিতে জড় হলে উরসের পরিবর্তে প্যান্ডেল করে মাইক বাজিয়ে  তাফসির শুরু করে। জানা যায় দীর্ঘ ১৮বছর ধরে আসামমুড়া গ্রামের  রজব আলী নামের এক জনের উদ্যোগে প্রতি বছর নসর শাহ এর নামে উরসের নামে ভন্ডামি করে আসছে।প্রতি বছর স্থানীয় আলীম উলামা নিষেধ করার পরেও রজব আলী গুষ্টির প্রভাব কাটিয়ে এই উরস নামের বেহায়াপনা করে থাকত।

এই বছর আসামমুড়া গ্রামের তাওহীদি জনতার আহবায়নে পাথারিয়া ইউনিয়নের সকল তাওহীদি জনতা সাড়া দেয় এবং উরসের পরিবর্তে তাফসীরের আয়োজন করে। মাওলানা নুরুল ইসলাম খান কে প্রধান অতিথি করে তাফসিরের পোষ্টার করে এলাকাবাসী।  এতে সভাপতিত্ব করেন গাজীনগর গ্রামের প্রবীণ মুরব্বি সাবেক মেম্বার মোঃছোরাব মিয়া,তাফসীরে ওয়াজ করেন  মাওঃমোস্তাক আহমদ, মাওঃআনোয়ার পাশা,মাওঃএমদাদুল হক,মাওঃছলিম উল্লাহ, জুনাহিদ আহমদ, মাওঃশাহনুর,মাওঃ   ক্বারী মহিবুল হক আজাদ,মাওঃ মহিবুর রহমান, মাওঃ আবুহুরায়রা,মাওঃ এহসান রেজা মুহিবি,মাওঃসোলেমান হানিফ, মাওঃযাকারিয়া আদনান, মাওঃ সহিদুর রহমান।

তাফসীরে সকল বক্তারা বলেন উরস করা বেদাত তাই উরস প্রত্যাহার করে তাফসিরের সাথে একমত পোষণ করে   প্রতি বছর উরসের পরিবর্তে এখানে তাফসীর করার পরামর্শ দেন  ।

Tag
আরও খবর