কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্রীমঙ্গলে দৈনিক করতোয়া‌র পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দৈনিক করতোয়া পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণিল আয়োজনে উদযাপন করা হয়েছে। 'আরো এগিয়ে যাওয়ার দৃঢ়প্রত্যয়ে'র শ্লোগান-কে সামনে রেখে ৪৭ বছর পদার্পণ  উপলক্ষে শ্রীমঙ্গল প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় শ্রীমঙ্গল প্রেসক্লাব হল রুমে প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরীর সভাপতিত্বে ও দৈনিক করতোয়ার শ্রীমঙ্গল প্রতিনিধি নূর মোহাম্মদ সাগর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কাওছার ইকবাল, প্রেসক্লাবের সহ-সভাপতি দীপংকর ভট্টাচার্য লিটন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেন সোহেল। আরো উপস্থিত ছিলেন দৈনিক আলোকিত বাংলাদেশ জেলা প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমদ, দৈনিক যুগান্তর শ্রীমঙ্গল প্রতিনিধি সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, দৈনিক আনন্দ বাজার শ্রীমঙ্গল প্রতিনিধি মুসলিম আহমদ, সাংবাদিক আমিরুজ্জামান, দৈনিক দিনকাল শ্রীমঙ্গল প্রতিনিধি রুবেল আহমেদ, দৈনিক প্রতিদিনের সংবাদ এর শ্রীমঙ্গল প্রতিনিধি মোঃ আব্দুস শুকুর, দৈনিক আমাদের কন্ঠের প্রতিনিধি শাকির আহমেদ, দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি আহমেদ এহসান সুমন, সাংবাদিক অরবিন্দু দেব প্রমুখ।

Tag
আরও খবর