রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

শ্রীমঙ্গল হার্ট ফাউন্ডেশন এর যাত্রা শুরু : ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসা নিলেন ১২৫ জন হৃদরোগী

ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসা নিলের ১২৫ জন হৃদরোগী

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হার্ট ফাউন্ডেশন এর (ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এর এফিলিয়েটেড) শুভ উদ্বোধন ও হার্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল ১০টা থেকে শ্রীমঙ্গল পৌরসভার মহসিন অডিটোরিয়ামে ফ্রি হার্ট ক্যাম্প এর কার্যক্রম শুরু হয়।


আনুষ্ঠানিকভাবে হার্ট ফাউন্ডেশন এর শুভ উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি। শ্রীমঙ্গল হার্ট ফাউন্ডেশনের সহ-সভাপতি সাংবাদিক বকসি ইকবালএর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুন, শ্রীমঙ্গল হার্ট ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা.সাজ্জাদ হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. হরিপদ রায়, যুগ্ন সাধারণ সম্পাদক জহর তরফদার, অধ্যাপক অবিনাশ আচার্য, সাংগঠনিক সম্পাদক ডা. দেবব্রত দত্ত হাবুল, তথ্য ও প্রচার সম্পাদক বিকুল চক্রবর্তী, হার্ট ফাউন্ডেশন এর সদস্য সাংবাদিক ইমাম হোসেন সোহেল, অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, ডা. আবদুল্লাহ আল মামুন প্রমুখ।


বিশেষজ্ঞ চিকিৎসকের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা স্পেসালাইজড হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ফৌজিয়া খান, হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. মোহাম্মদ আলী ভূইয়া জয় ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সুলতান আহমদ। শ্রীমঙ্গল হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. হরিপদ রায় দেশচিত্র-কে বলেন, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ আসনের সংসদ সদস্য, সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি’র প্রচেষ্টায় এ চিকিৎসা সেবার যাত্রা শুরু হয়েছে শ্রীমঙ্গলে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল স্থাপনের কার্যক্রমের অংশ হিসেবে ফ্রি হার্ট ক্যাম্পে ১২৫ জন রোগীকে বিনামূল্যে ইসিজিসহ চিকিৎসা সেবা প্রদান করা হয়।

Tag
আরও খবর