কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন করার লক্ষ্যে মৌলভীবাজার পৌরসভার সচেতনতামূলক র‍্যালি

মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন করার লক্ষ্যে পচনশীল ও অপচনশীল বর্জ্য বাসা বাড়িতেই পৃথককরণ কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৬ জুন) সকাল ১১ টায় পৌরসভার ১নং ওয়ার্ডের সৈয়দ শাহ মোস্তফা কলেজ প্রাঙ্গন থেকে পচনশীল ও অপচনশীল ময়লা আলাদা করে নির্ধারিত ডাস্টবিনে ফেলার লক্ষে র‌্যালি ও লিফলেট বিতরণ করে প্রচারণা শুরু হয়। 

সচেতনতামূলক কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

এ সময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড কাউন্সিলর পার্থ সারথী পাল, অ্যাডভোকেট রাদাপদ দেব সজল, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান।  এছাড়াও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, রোভার স্কাউট, সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

পৌর মেয়র মোঃ ফজলুর রহমান বলেন, আগামী ১ জুলাই থেকে পঁচনশীল ও অপঁচনশীল দুইটি পৃথক পৃথক ব্যাগে ভরে নির্ধারিত ডাস্টবিনে ময়লা-আবর্জনা ফেলতে হবে। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণসহ ব্যাপক প্রচারনা শুরু হয়েছে। পর্যায়ক্রমে পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে প্রচারণা করা হবে। নির্ধারিত ডাস্টবিনে না ফেলে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেললে তাদেকে জরিমানা করা হবে। পৌর মেয়র জানান, ১৫ দিনব্যাপি পৌর এলাকার ৯টি ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হবে।

Tag
আরও খবর