কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্রীমঙ্গলে নিরাপদ পানি সরবরাহ ইউনিটের উদ্বোধন ও রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক পৃথক স্থানে নিরাপদ পানি সরবরাহ ইউনিটের উদ্বোধন এবং রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

মঙ্গলবার (৬ জুন) সকালে শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের ফিনলে টি কোম্পানির লাখাইছড়া চা বাগানের বেনিয়া টিলার ১৫০ পরিবারের পানিয়-জলের সমস্যা সমাধানে ‘সমগ্রদেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় কমিউিনিটি ভিত্তিক পানি সরবরাহ ইউনিট’ স্থাপন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পের উদ্বোধন করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে ও কালিঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. খালেদুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. ইউসুফ হোসেন খান, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গির হোসেন সরদার ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর শ্রীমঙ্গলের উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম।

উল্লেখ্য, লাখাইছড়া চা বাগানের বেনিয়া টিলায় প্রায় ১৫০ পরিবার বসবাস করছেন। দীর্ঘদিন ধরে এ টিলার বাসিন্দারা প্রায় ৫০০ ফুট নিচে অবস্থিত ছড়া থেকে খাবার পানি ও দৈনন্দিন কর্মের পানি সংগ্রহ করতেন। এ প্রকল্পের উদ্বোধনের মধ্য দিয়ে তাদের দীর্ঘদিনের কষ্ট লাঘব হলো।

এদিকে বিকেলে প্রায় দেড় কোটি টাকা ব্যায়ে ‘গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩’ এর আওতায় সিন্দুরখান ইউনিয়নের প্রত্যন্ত পাহাড়ি জনপদ খেজুরিছড়া জিসি-নিরালাপুঞ্জি ভায়া হরিণছড়া রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই রাস্তাটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। 

অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. খালেদুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. ইউসুফ হোসেন খান, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গির হোসেন সরদার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর শ্রীমঙ্গলের উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, সিন্দুরখান ইউনিয়র পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হেলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর